ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাপা নিষিদ্ধের দাবি গণঅধিকার পরিষদের
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে তিনটি কঠোর দাবি জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ থেকে তিনি এই দাবিগুলো উত্থাপন করেন।
রাশেদ খানের তিন দফা দাবিগুলো হলো: অবিলম্বে একটি তদন্ত কমিটি গঠন, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করা।
সমাবেশে রাশেদ খান অভিযোগ করেন, নুরকে হত্যার উদ্দেশ্যেই বুটজুতা দিয়ে পেষা হয়েছে। তিনি বলেন, তাদের কার্যালয়ের সামনে আসার পরই নুরসহ নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। হামলায় জড়িত সেনাবাহিনীর সদস্যদের চিহ্নিত করে আইনের আওতায় আনারও দাবি জানান তিনি। রাশেদ খানের মতে, নুরকে হত্যার একটি "মাস্টার প্ল্যান" অনুযায়ী এই হামলা হয়েছে, তাই তিনি পুলিশ ও প্রতিরক্ষা সংস্কার কমিটি গঠনের দাবিও জানান।
নুরের ওপর হামলার ঘটনাকে "নির্বাচন পেছানোর অজুহাত" হিসেবে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন রাশেদ খান। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নুরের খোঁজ নেওয়ায় ধন্যবাদ জানান।
সমাবেশে গণঅধিকার পরিষদের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), বাংলাদেশ লেবার পার্টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর নেতারাও উপস্থিত ছিলেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। তবে বিএনপি ও জামায়াতের কোনো নেতা সমাবেশে অংশগ্রহণ করেননি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)