ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর, আগুন
রাজশাহীতে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও বাইরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ আগস্ট) রাত ১২টার দিকে নগরীর গণকপাড়া এলাকার কার্যালয়ে এ ঘটনা ঘটে।
এর আগে রাত সাড়ে ১১টার দিকে ‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য’ ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। ঢাকার কাকরাইলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে সাহেববাজার জিরো পয়েন্ট থেকে এ মিছিল বের হয়। এনসিপির রাজশাহী মহানগরের প্রধান সমন্বয়ক মোবাশ্বের আলীর ডাকে মিছিলে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
মিছিল শেষে সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ঢাকায় জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতির সময় জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সহযোগীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। তারা দোষীদের অবিলম্বে আইনের আওতায় আনার আহ্বান জানান।
মিছিলটি সাহেববাজার এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গণপাড়া মোড়ে পৌঁছালে কয়েকজন ব্যক্তি জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালান। তারা দরজা ও অফিস কক্ষ ভাঙচুর করেন এবং ভেতরের আসবাবপত্র ও ছবি বাইরে এনে আগুন ধরিয়ে দেন।
এ বিষয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রাজশাহী মহানগরের আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপন বলেন, “জোর করে রাজনীতি করা যায় না। আমরা অপরাধ করলে দেশের আইন অনুযায়ী শাস্তি পাব। এ ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। এমন ঘটনা কারও কাম্য নয়।”
এনসিপির প্রধান সমন্বয়ক মোবাশ্বের আলীর সঙ্গে যোগাযোগের জন্য একাধিকবার ফোন করা হলেও সংযোগ স্থাপন সম্ভব হয়নি। ফলে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, রাত ১২টার দিকে কয়েকজন দুর্বৃত্ত জাতীয় পার্টির মহানগর ও জেলা কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে। এখনো কাউকে শনাক্ত করা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী