ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
শেয়ারবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ইনটেক লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিক হারে বাড়ছে, যা কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই ঘটছে বলে কোম্পানি কর্তৃপক্ষ ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে।
রোববার (১৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে, শেয়ারদর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে ইনটেক লিমেটেড-কে চিঠি পাঠায় ডিএসই। শেয়ারবাজারের নিয়ম অনুযায়ী, কোনো কোম্পানির শেয়ারের দামে অস্বাভাবিক পরিবর্তন দেখা গেলে নিয়ন্ত্রক সংস্থা বা স্টক এক্সচেঞ্জ তার কারণ জানতে চেয়ে সংশ্লিষ্ট কোম্পানিকে চিঠি পাঠায়। এর উদ্দেশ্য হলো, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য বা কারসাজির মাধ্যমে শেয়ারের দাম বাড়ানো হচ্ছে কিনা, তা নিশ্চিত করা এবং বাজারের স্বচ্ছতা বজায় রাখা।
ডিএসইর চিঠির জবাবে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানির শেয়ার দাম বাড়ছে। কোম্পানিটি নিজেও শেয়ার দরে অস্বাভাবিক হারে বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছে। এই ধরনের জবাব প্রায়শই দেখা যায় যখন কোম্পানির পক্ষ থেকে দাম বাড়ার কোনো সুস্পষ্ট কারণ ব্যাখ্যা করা সম্ভব হয় না, যা অনেক সময় বাজারে গুজব বা কারসাজির ইঙ্গিত দেয়।
প্রসঙ্গত, ইনটেকের ৩১ জুলাই শেয়ার দর ছিল ২০ টাকা ৮ পয়সায়। আর ২৫ আগস্ট লেনদেন শেষে দাঁড়িয়েছে ২৫ টাকা ৬ পয়সায়। অর্থাৎ ১৬ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৪ টাকা ৮ পয়সা বা ২৩ শতাংশ।
সর্বশেষ ২০২৪ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ০.২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আলোচ্য বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৬ পয়সা।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত