ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
গবেষণালব্ধ জ্ঞানকে স্টার্টআপে রূপান্তরের বিষয়ে শাবিপ্রবি-তে সেমিনার
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গবেষণালব্ধ ফলাফলকে স্টার্টআপে রূপান্তর ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে উদ্ভাবনী পরিবেশ গড়ে তোলার উপায় নিয়ে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে শাবিপ্রবির গবেষণা কেন্দ্রের উদ্যোগে ‘ফ্রম রিসার্চ টু স্টার্টআপ: ক্রিয়েটিং ইনোভেটিভ ইকোসিস্টেম ইন দ্যা ইউনিভার্সিটি’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের মদিনায় অবস্থিত ইউনিভার্সিটি অব প্রিন্স মুগরিনের সাইবার সিকিউরিটি অ্যান্ড ফরেন্সিক কম্পিউটিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রহমান। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার আধুনিক টুলস, সাইবার সিকিউরিটি এবং গবেষণা ফলাফলকে কীভাবে উদ্ভাবনী স্টার্টআপে রূপান্তর করা যায়—এসব বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন।
অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন শাবিপ্রবির ডিস্টিংগুয়েশড অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান এবং গণিত বিভাগের অধ্যাপক ড. পাবেল শাহরিয়ার। তারা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে উদ্ভাবনী গবেষণা সংস্কৃতি গড়ে তোলার কৌশল ও এর অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী গবেষণা ও প্রযুক্তিনির্ভর উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাঈল হোসেন।
অনুষ্ঠানে উপ-উপাচার্য তার বক্তব্যে বলেন, “ডেটা অ্যানালাইসিস ও আধুনিক বিশ্লেষণমূলক টুলস বিশ্বজুড়ে ক্রমবর্ধমান গুরুত্ব পাচ্ছে। উন্নত দেশগুলো গবেষণালব্ধ তথ্যকে প্রযুক্তি উদ্ভাবন ও অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি হিসেবে ব্যবহার করছে। আশা করি, আজকের সেমিনার থেকে গবেষকরা নতুন অনেক ধারণা ও বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন।”
গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং খাদ্য প্রকৌশল ও চা প্রযুক্তি বিভাগের প্রধান অধ্যাপক ড. ওয়াহিদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে গবেষণার বাণিজ্যিকীকরণ ও উদ্ভাবনভিত্তিক উদ্যোগ নিয়ে নতুন আগ্রহ সৃষ্টি করে।
আলমদিনা খাইরিয়াহ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং ডুয়া নিউজ পোর্টাল পরিচালনা কমিটির সদস্য সালামত উল্লাহ সেমিনারে উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)