ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
পতনের ধারা ভেঙে সবুজে ফিরল শেয়ারবাজার
সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (১৪ আগস্ট) পতনের ধারা ভেঙে সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন সামান্য কমেছে। তবে এদিন বাজারের সূচক বৃদ্ধি ও লেনদেনের স্থিতিশীলতা অব্যাহত ছিল। যে কারণে আগামী দিনগুলোতে উত্থানের ধারা অব্যাহত থাকবে বলে মনে করছেন বিনিয়োগকারীরা।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ ডিএসইতে সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। লেনদেনের শুরু থেকে একটানা সূচক বেলা সোয়া ১১টার মধ্যে ৬১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৩৭৪ পয়েন্টে। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। দিনশেষ প্রধান ডিএসইর সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন কিছুটা কমে যায়। কারণ বাজার নিয়ে বিনিয়োগকারীরা আশাবাদী থাকায় তারা হাতের শেয়ার ছাড়তে চায়নি। তবে এদিন লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৫.৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৫০.২৪ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৭.৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৩.১৬ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১৬.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৭৩.৮১ পয়েন্টে।
ডিএসইতে আজ মোট ৩৯৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৬৮টির দর বেড়েছে, ১৫৪টির দর কমেছে এবং ৭৭টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ৭০৩ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কর্মদিবসে লেনদেন হয়েছিল ৭০৪ কোটি ৮৮ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১ কোটি ৮৬ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ৪ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৯ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১২৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৯টির, কমেছে ৭৯টির এবং পরিবর্তন হয়নি ২৯টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৪.৭৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৬০.২৯ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১৮.৩০ পয়েন্ট কমেছিল।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)