ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
ঢাবিতে প্রথমবারের মতো ‘আন্ডারগ্রাজুয়েট রিসার্চ ডে’ উদযাপন
ডুয়া নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশে প্রথমবারের মতো ‘আন্ডারগ্রাজুয়েট রিসার্চ ডে’(স্নাতক গবেষণা দিবস) উদ্যাপন করা হয়েছে।
শনিবার (০৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে ‘রিসার্চ ফর রিফরমেশন’ তথা ‘সংস্কারের জন্য গবেষণা’- প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদ্যাপন করা হয়।
গবেষণা সংসদের সাধারণ সম্পাদক শাহরিয়ার নাজিম সীমান্তের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। এতে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের সভাপতি ফাহিম হাসান মাহাদী।
প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বলেন, জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে গবেষণার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা রয়েছে। গবেষণার ধারণা এ দেশে বিকশিত করার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের অনেক অবদান রয়েছে।
মাদ্রাসা শিক্ষাব্যবস্থার উদাহরণ টেনে অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বলেন, মাদ্রাসা শিক্ষায় যেমন একনিষ্ঠ পাঠ চর্চা এবং নিয়মানুবর্তিতা পালন করে, ঠিক তেমনভাবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরও পড়াশোনা এবং গবেষণার প্রতি একনিষ্ঠ মনোনিবেশ প্রয়োজন।
ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের মডারেটর ও অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনজুরুল করিম শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা অর্জনের পর সেখানে স্থায়ীভাবে বসবাসকে নিরুৎসাহিত করে তিনি বলেন, ব্রেইন ড্রেইনকে রিভার্স ব্রেইন ড্রেইনে পরিণত করতে হবে। গবেষণা সংসদের সকল হালনাগাদ তথ্য পর্যবেক্ষণের পরিসংখ্যান পদ্ধতি অনুসরণ করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম সাদেক বলেন, ২০১৬ সালের ৬ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের যাত্রা শুরু হয়। এটি বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্রছাত্রীদের নিয়ে সরাসরি কাজ শুরু করা প্রথম গবেষণা সংগঠন। এই উদ্যোগকে স্মরণীয় করে রাখতে এবং স্নাতক গবেষণার নতুন দিগন্ত উন্মোচনের সুদূরপ্রসারী লক্ষ্য থেকে প্রথমবারের মতো আন্ডারগ্রাজুয়েট রিসার্চ ডে পালন শুরু করেছি আমরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ