ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
ফের ১১২ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারত
ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী মুম্বাইয়ে বসবাসরত ১১২ জন অবৈধ বাংলাদেশিকে গ্রেপ্তার করে দেশে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) এক ব্যাপক ধরপাকড় অভিযানের পর তাদের ফেরত পাঠানো হয় বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, মুম্বাই মহানগর অঞ্চলে (এমএমআর) অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৯২ জনকে মুম্বাই শহর থেকে এবং বাকি ২০ জনকে মীরা-ভায়ান্দার ও থানে এলাকা থেকে আটক করা হয়।
এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, বুধবার এই ১১২ জনকে প্রথমে পুনেতে নিয়ে যাওয়া হয়। পরদিন বৃহস্পতিবার ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি বিশেষ বিমানে করে তাদের আসাম-বাংলাদেশ সীমান্তে নেওয়া হয় এবং সেখানে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, ফেরত পাঠানো ৯২ জনের মধ্যে ৪০ জন নারী, ৩৪ জন শিশু এবং ১৮ জন পুরুষ রয়েছেন। গত ১২ জুন থেকে ৫ আগস্টের মধ্যে তাদের গ্রেপ্তার করা হয়েছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, অবৈধ অভিবাসীদের এখন থেকে আসাম-বাংলাদেশ সীমান্ত দিয়ে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং এই প্রক্রিয়াটি ভারতীয় সেনাবাহিনীর তত্ত্বাবধানে সম্পন্ন হবে।
এই ঘটনা মুম্বাইয়ে বাংলাদেশি অভিবাসীবিরোধী অভিযানের তীব্রতা বাড়ার ইঙ্গিত দিচ্ছে। সরকারি তথ্যমতে, চলতি বছরের শুরু থেকে ৫ আগস্ট পর্যন্ত মুম্বাই পুলিশ মোট ৭১৯ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে। অথচ গত বছর এই সংখ্যা ছিল মাত্র ১৫২ জন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ভারতীয় ভিসার শর্ত লঙ্ঘন, পাসপোর্ট আইন এবং ভারত-বাংলাদেশ সীমান্ত অবৈধভাবে অতিক্রম করার অভিযোগ আনা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিদেশি আইন ১৯৪৬-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি