ঢাকা, রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
দেশের মানুষকে সামাজিক সুরক্ষা বলয়ের আওতায় আনতে হবে: অর্থ উপদেষ্টা
ডুয়া নিউজ: অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ দেশের জনসম্পদকে মানবসম্পদে পরিণত করার উপর গুরুত্বারোপ করে বলেছেন, দেশের দরিদ্র জনগোষ্ঠীসহ সকল শ্রেণি-পেশার মানুষকে সামাজিক সুরক্ষা বলয়ের আওতায় আনতে হবে। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা ও বীমা প্রতিষ্ঠানকে এক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
আজ শনিবার (০৭ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের উদ্যোগে ‘Social Protection with a Focus on Social Insurance’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন এবং শ্রম ও কর্মসংসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ. এইচ. এম. সফিকুজ্জামান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শারমিন মবিন ভূঁইয়া। ইনস্টিটিউটের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ প্রশিক্ষণ কোর্সের সার্বিক বিষয় তুলে ধরেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সকল বিভাজন ও ভেদাভেদ ভুলে সমৃদ্ধ নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য শিক্ষাবিদ, গবেষক, সরকারি কর্মকর্তা, এনজিওকর্মীসহ সকল পেশাজীবীর প্রতি আহ্বান জানান।
বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে সকল সেক্টরের মধ্যে সুদৃঢ় সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার উপর গুরুত্বারোপ করে উপাচার্য বলেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই মানবকল্যাণ সাধন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। পেশাজীবীদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এধরনের প্রশিক্ষণ কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
জার্মান কারিগরি সহায়তা সংস্থা ‘জিআইজেড’-এর সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যমসারির কর্মকর্তাগণ এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুজাম্মেল হক
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৭ জুলাই)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- আজ থেকে আবার শুরু এইচএসসি পরীক্ষা
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল