ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
ক্যান্সারে আক্রান্ত ঢাবি শিক্ষার্থীর জীবন বাঁচাতে চিকিৎসা সহায়তা চান বন্ধুরা
কঠিন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালের বেডে জীবনযুদ্ধে বেঁচে থাকার লড়াই করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী সাজিয়া ফারহানা প্রাপ্তি।
ঢাবির ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ছিলেন তিনি। পরে আইন বিভাগে ভর্তি হয়েছিলেন। প্রথম বর্ষের এই শিক্ষার্থীর যখন ক্যাম্পাসে প্রাণচাঞ্চল্যে মেতে থাকার কথা, তখন তিনি হাসপাতালের বেডে।
ব্লাড ক্যান্সারে ( লিউকেমিয়া) আক্রান্ত প্রাপ্তি বর্তমানে ভারতের টাটা ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন।
ময়মনসিংহের ধোবাউড়ায় প্রাপ্তির বাড়ি। ধোবাউড়া বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয় ও ময়মনসিংহের মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ পড়াশোনা করেন। তারপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে।
তবে এখন সবকিছুই থেমে গেছে তার। মধ্যবিত্ত পরিবারের সন্তান প্রাপ্তির চিকিৎসায় ইতোমধ্যে খরচ হয়েছে ২৭ লক্ষ টাকা। ডাক্তারের ভাষ্যমতে আরও কয়েকমাস সেখানে চিকিৎসা নিতে হবে। এ অবস্থায় চিকিৎসা ব্যয় বহন করা তার পরিবারের জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে।
প্রাপ্তির সহপাঠিরা তার চিকিৎসার ফান্ড গঠনে কাজ করছেন। ইতিমধ্যে তারা ফেসবুকে ‘ফান্ড ফর প্রাপ্তি’ পেইজ খুলেছেন। সেখানে প্রাপ্তির চিকিৎসা তহবিলের জন্য সবার কাছে আবেদন করেছেন।
Bank Account:
Account No: 3326100012525 (Sonali Bank – Her Father)
Bkash:1. 01521550474 (Tazul – Law, 51 Batch) 2. 01751121094 (Shawon – Law, 51 Batch) 3. 01609808790 (Ghalib – Law, 51 Batch)
Nagad:1. 01784230453 (Beacon – Law, 51 Batch) 2. 01897717424 (Thoashin – Law, 51 Batch) 3. 01797160190 (Priyonti – Law, 51 Batch)
Rocket:1. 017223793874 (Sabbir – Law, 51 Batch)
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের নামাজের সময়সূচি (২৬ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- আনসার-ভিডিপিতে ২২৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- মানিক পশারীর জানাজা-দাফনে বাধা নিয়ে যা বললেন মাসুদ সাঈদী
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)