ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
রাজধানীতে শীত বাড়তে পারে আবারও
ডুয়া ডেস্ক : রাজধানী ঢাকায় বেশ কয়েদিন চলেছে শীতের প্রকোপ। পরে শনিবার উঁকি দেয় সূর্য, আজও রৌদের দেখা মেলায় বেড়েছে তাপমাত্রা। এরই মধ্যে আগামী ৯ জানুয়ারি থেকে ঢাকায় আবারও শীতের তীব্রতা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
রোববার (০৫ জানুয়ারি) আবহাওয়াবিদ আবদুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, পৌষের শেষে ঢাকায় যে উষ্ণতা অনুভূত হচ্ছে, সেই দশা আরও দুই-তিন দিন থাকবে। আগামী আগামী ৮ তারিখ পর্যন্ত ঢাকায় দিন এবং রাতের তাপমাত্রা আরও কিছুটা বাড়বে। এরপর আগামী ৯ জানুয়ারি থেকে আবার তাপমাত্রা কমে শীতের অনুভূতি বাড়বে।
তিনি বলেন, ‘আপাতত শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। আগামী ৯ জানুয়ারির পর দেশের দুয়েক জায়গায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে।’
আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আর মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ সময় সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের নামাজের সময়সূচি (২৬ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- আনসার-ভিডিপিতে ২২৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার পদে নিয়োগ, বেতন ৫০ হাজার টাকা
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)