ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ভিসাপ্রত্যাশীদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের জরুরি নির্দেশনা
এফ (F), এম (M) এবং জে (J) শ্রেণির নন-ইমিগ্র্যান্ট ভিসার আবেদনকারীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকায় মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় এ বিষয়ে সতর্ক করা হয়েছে। এতে বলা হয়, এসব ক্যাটাগরির ভিসার জন্য যারা আবেদন করছেন বিশেষ করে শিক্ষার্থী এবং বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারীরা—তাদের প্রতি অনুরোধ জানানো হচ্ছে যেন নিজের সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের গোপনীয়তা সেটিং পাবলিক করে দেন।
এ পদক্ষেপের উদ্দেশ্য হলো আবেদনকারীর পরিচয় নিশ্চিতকরণ ও যুক্তরাষ্ট্রে প্রবেশের উপযোগিতা যাচাই প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর করা।
ভিসা ক্যাটাগরি ব্যাখ্যা:
F ভিসা:
F-1 ভিসা: একাডেমিক শিক্ষার উদ্দেশ্যে (বিশ্ববিদ্যালয়, কলেজ বা ভাষা ইনস্টিটিউটে) যারা ভর্তি হয়েছেন তাদের জন্য।
F-2 ভিসা: F-1 ভিসাধারীর স্বামী/স্ত্রী ও ২১ বছরের নিচে অবিবাহিত সন্তানদের জন্য।
M ভিসা:
M-1 ভিসা: অ-একাডেমিক বা বৃত্তিমূলক প্রশিক্ষণ (যেমন টেকনিক্যাল বা ভোকেশনাল শিক্ষা) গ্রহণকারীদের জন্য।
M-2 ভিসা: M-1 ভিসাধারীর পরিবারের জন্য (স্বামী/স্ত্রী ও ২১ বছরের নিচে সন্তান)।
J ভিসা:
J-1 ভিসা: শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা ভিত্তিক বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জন্য।
এই আপডেটের ফলে যারা শিগগিরই এ ধরণের ভিসার জন্য আবেদন করতে যাচ্ছেন তাদের সোশ্যাল মিডিয়ার গোপনীয়তা সেটিং খোলার বিষয়ে সতর্ক থাকা জরুরি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)