ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
ইরান ছাড়লেন ২৮ বাংলাদেশি, ফিরছেন স্বদেশে
প্রথম দফায় ২৮ জন বাংলাদেশি নাগরিক ইরানের রাজধানী তেহরান থেকে দেশে ফেরার উদ্দেশে যাত্রা শুরু করেছেন। তাদের অধিকাংশই নারী, শিশু এবং চিকিৎসাসেবা গ্রহণ করতে যাওয়া রোগী। বুধবার (২৫ জুন) স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে তারা সড়কপথে পাকিস্তানের উদ্দেশে তেহরান ত্যাগ করেন।
বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, এই বাংলাদেশিরা বেলুচিস্তানের তাফতান সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রবেশ করবেন। এরপর করাচি হয়ে তারা দুবাই ও সেখান থেকে বাংলাদেশে পৌঁছাবেন।
দূতাবাসের একজন কর্মকর্তা জানিয়েছেন, এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ২৫০ জন বাংলাদেশি দেশে ফেরার জন্য নিবন্ধন করেছেন। তাদের পর্যায়ক্রমে ফেরত আনার পরিকল্পনা রয়েছে।
বর্তমানে প্রায় ২ হাজার বাংলাদেশি অবস্থান করছেন, যার মধ্যে তেহরানেই রয়েছেন প্রায় ৪০০ জন। বাংলাদেশ দূতাবাসে নিবন্ধিত নাগরিকের সংখ্যা ৬৭২ জন, যার মধ্যে শিক্ষার্থী রয়েছেন ৬৬ জন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’