ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
কাতারে ইরানের হামলার সময় মাঝ আকাশে বাংলাদেশি বিমান, অতঃপর....
ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র কাতারের রাজধানী দোহার মার্কিন বিমানঘাঁটিতে আঘাত হানার পরপরই সোমবার (২৩ জুন) রাতে দেশটির আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। এতে মাঝ আকাশেই বিপাকে পড়ে ঢাকা থেকে দোহাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি ফ্লাইট।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, বিজি-৩২৫ ফ্লাইটটি দোহা যাচ্ছিল। তবে কাতারের আকাশসীমা বন্ধ হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেটি ওমানের মাসকাট বিমানবন্দরে জরুরি অবতরণ করে। সেখানে জ্বালানি নেওয়ার পর ফ্লাইটটি ঢাকায় ফেরত পাঠানো হবে এবং যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৩৩ ফ্লাইটটি ভারতের আকাশসীমায় অবস্থান করছিল। কাতারে উত্তেজনা বাড়ার খবর জানার পর পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে আহমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ করেন।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ মধ্যরাতে এক বিবৃতিতে জানায়, নিরাপত্তা পরিস্থিতির কারণে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইন সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ রেখেছে। ফলে ওইসব গন্তব্যে যাওয়া-আসার সব আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করা হয়েছে।
যাত্রীদের প্রতি অনুরোধ জানিয়ে বলা হয়, যারা এই রুটগুলোতে ভ্রমণের পরিকল্পনা করেছেন তারা যেন নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে দ্রুত যোগাযোগ করে নতুন সূচি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেন। পরিস্থিতির উন্নয়ন ঘটলে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে বলে আশ্বস্ত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)