ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
আদালতে জামিন নিতে গিয়ে কারাগারে সাবেক এমপি
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ মণ্ডলকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে তিনি স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) রংপুর কার্যালয় সূত্রে জানা যায়, ২০২০ সালে দুদক নূর মোহাম্মদের বিরুদ্ধে বৈধ উৎস ছাড়া বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে। মামলার অনুসন্ধানে দেখা যায়, তার নামে থাকা ৩ হাজার ১৩০ দশমিক ৭৩ শতাংশ জমি এবং প্রায় ৯ কোটি টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পত্তি আদালতের নির্দেশে ইতোমধ্যে ক্রোক করা হয়েছে। একই সঙ্গে তার নামে থাকা ৮টি ব্যাংক হিসাবও ফ্রিজ করা হয়েছে।
দুদকের উপসহকারী পরিচালক রুবেল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার আওতায় পীরগঞ্জে নূর মোহাম্মদ মণ্ডলের মালিকানাধীন ‘আনন্দনগর’ নামের একটি পিকনিক ও বিনোদন কেন্দ্রও রয়েছে। আদালতের নির্দেশে বর্তমানে ওই স্থাপনার রিসিভার হিসেবে দায়িত্ব পালন করছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
উল্লেখ্য, নূর মোহাম্মদ মণ্ডল দুইবারের সাবেক সংসদ সদস্য এবং তিনবারের পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে