ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ইরানে আটকা পড়েছেন ২০ বাংলাদেশি
বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য যাওয়া প্রায় ২০ জন ইরানের রাজধানী তেহরানে আটকা পড়েছেন। তারা মূলত সেখানে কিডনি ট্রান্সপ্লান্টেশনের জন্য গেছেন।
বিবিসি বাংলাকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ওয়ালিদ ইসলাম।
ওয়ালিদ ইসলাম জানান, তেহরানে পৌঁছানোর পর থেকে বাংলাদেশি নাগরিকরা শহরের বিভিন্ন স্থানে অবস্থান করছিলেন। তবে গত শুক্রবার ইরান-ইসরায়েল সংঘাত শুরু হলে, তাদের হাসপাতাল চত্বরে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল, সেটিকে নিরাপদ ভেবেই।
তিনি বলেন, “আমরা ভেবেছিলাম হাসপাতাল এলাকা নিরাপদ থাকবে। কিন্তু পরশুদিন সেখানে হামলা হয়েছে, যা রোগীদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে।”
ওয়ালিদ আরও বলেন, বাংলাদেশিদের মানসিকভাবে স্থির রাখতে আমি নিয়মিত যোগাযোগ রাখছি। কীভাবে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া যায়, সে চেষ্টা চালানো হচ্ছে।
এদিকে, বেড়াতে গিয়ে আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে রয়েছেন চিকিৎসক ইকরাম আর আজিজুর রহমান, যিনি তার ইরানি স্ত্রী-সহ ইরানে অবস্থান করছেন। তিনি বলেন, গত মে মাসে আমরা ইরানে আসি। ১৫ জুন বাংলাদেশে ফেরার কথা ছিল। কিন্তু যুদ্ধ শুরু হওয়ায় ফিরতে পারিনি। এখন কবে ফিরব, জানি না।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে ইরানে প্রায় দুই হাজার বাংলাদেশি নাগরিক বসবাস করছেন অনেকেই পড়াশোনা, ব্যবসা বা চাকরির উদ্দেশ্যে দেশটিতে গেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ