ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
তথ্য প্রযুক্তি খাতের ৬ কোম্পানির মুনাফায় ভাটা
শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি খাতের ১১টি কোম্পানির মধ্যে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) মুনাফা কমেছে ৬ কোম্পানির। বিপরীতে মুনাফা বেড়েছে ২টি কোম্পানির এবং লোকসানে রয়েছে ৩টি কোম্পানি।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
মুনাফা কমে যাওয়া কোম্পানি ৬টি হলো- আমরা নেটওয়ার্কস, অগ্নী সিস্টেমস, জেনেক্স ইনফোসিস, ই-জেনারেশন, বিডিকম অনলাইন এবং ড্যাফোডিল কম্পিউটার্স।
আমরা নেটওয়ার্কস
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ পয়সা। গত বছর একই সময় ইপিএস ছিল ৮৪ পয়সা।প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৭ পয়সা। গত বছর একই সময় ইপিএস ছিল ২ টাকা ৪৫ পয়সা।
অগ্নী সিস্টেমস
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ পয়সা। গত বছর একই সময় ইপিএস ছিল ৩২ পয়সা।প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮ পয়সা। গত বছর একই সময় ইপিএস ছিল ৯০ পয়সা।
বিডিকম অনলাইন
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ পয়সা। গত বছর একই সময় ইপিএস ছিল ৪ পয়সা।
প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৮ পয়সা। গত বছর একই সময় ইপিএস ছিল ৬০ পয়সা।
ড্যাফোডিল কম্পিউটার্স
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ পয়সা। গত বছর একই সময় ইপিএস ছিল ১০ পয়সা।প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৬ পয়সা। গত বছর একই সময় ইপিএস ছিল ৪৮ পয়সা।
ই-জেনারেশন
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৮ পয়সা। গত বছর একই সময় ইপিএস ছিল ৪২ পয়সা।প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৮ পয়সা। গত বছর একই সময় ইপিএস ছিল ১ টাকা ২২ পয়সা।
জেনেক্স ইনফোসিস
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৫ পয়সা। গত বছর একই সময় ইপিএস ছিল ৯৪ পয়সা।প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১০ পয়সা। গত বছর একই সময় ইপিএস ছিল ২ টাকা ৫৪ পয়সা।
তথ্য প্রযুক্তি খাত বর্তমান বিশ্বে দ্রুত বর্ধনশীল এবং উদ্ভাবন-নির্ভর একটি খাত। বাংলাদেশেও এই খাত দ্রুত বিকাশ লাভ করছে এবং অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে সম্ভাবনাময়। যদিও কিছু কোম্পানির সাময়িক নেতিবাচক প্রবণতা বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ, প্রযুক্তিগত পরিবর্তন এবং তীব্র প্রতিযোগিতার ফলাফল হতে পারে, তবে এটি খাতটির বৃহত্তর সম্ভাবনার ক্ষুদ্র অংশ মাত্র।
সরকারের ডিজিটাল বাংলাদেশ ভিশন এবং প্রযুক্তি খাতে ক্রমাগত বিনিয়োগের ফলে এ খাতের কোম্পানিগুলোর জন্য বিস্তর সুযোগ তৈরি হচ্ছে। স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে তথ্য প্রযুক্তি পরিষেবা ও পণ্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে, যা খাতটির কোম্পানিগুলোর মুনাফা অর্জনের পথকে আরও প্রশস্ত করবে। সাময়িক লোকসানে থাকা কোম্পানিগুলোও সঠিক কৌশল এবং ব্যবস্থাপনার মাধ্যমে দ্রুত ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। তাই সামগ্রিকভাবে তথ্য প্রযুক্তি খাত বাংলাদেশের শেয়ারবাজারে উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে একটি সম্ভাবনাময় বিনিয়োগ ক্ষেত্র হিসেবে বিবেচিত হতে পারে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’