ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
২ জানুয়ারি : ইতিহাসের এই দিনে আলোচিত ঘটনাবলী
আজ ০২ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার। আসুন জেনে নেই ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল:
১৪০৯ - জার্মানির লাইপজিগ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
১৪৯২ - গ্রানাডার মুসলিমদের পতন। রানি ইসাবেলা ও রাজা ফার্ডিন্ডের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ।
১৭৫৭ - রবার্ট ক্লাইভ সিরাজ উদ দৌলার কাছ থেকে কলকাতা দখল করে নেন।
১৭৭৭ - আমেরিকার স্বাধীনতা যুদ্ধ: জর্জ ওয়াশিংটনের নেতৃত্ব আমেরিকান বাহিনী নিউ জার্সিতে ব্রিটিশ বাহিনীর হামলার মুখে পড়ে।
১৭৮৮ - জর্জিয়া আমেরিকার চতুর্থ রাজ্য হিসাবে যুক্ত হন।
১৮৩৯ - লুই দাগের প্রথম চাঁদের আলোকচিত্র তোলেন।
১৮৪৩ - অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আজকের দিনে আমরা যে ডাকব্যবস্থার সঙ্গে পরিচিত তার সূচনা হয় এবং প্রথম ডাকবাক্স স্থাপন করা হয়।
১৮৫২ - লুই নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সের সম্রাট হিসেবে অভিষিক্ত হন। এর আগে তিনি সেকেন্ড রিপাবলিককে উৎখাত করেন।
১৮৫৬ - ফটোগ্রাফিক সোসাইটি অব বেঙ্গল প্রতিষ্ঠিত হয়।
১৮৯০ - সৈয়দ আমির আলী কলকাতা হাইকোর্টের প্রথম মুসলমান বিচারপতি নিযুক্ত হন।
১৯০৫ - রাশিয়া-জাপান যুদ্ধ: পোর্ট আর্থারে রাশিয়ান গ্যারিসনের জাপানের কাছে আত্মসমর্পণ।
১৯১২ - কলকাতা উন্নয়ন ট্রাস্ট গঠিত হয়।
১৯৩৯ - বোম্বাইয়ের (মুম্বাই) সাধারণ ধর্মঘটে দুই লাখ শ্রমিক অংশ নেয়।
১৯৪১ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ: ব্রিটেনে জার্মানির বিমান হামলা।
১৯৪২ - আমেরিকার ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেসন (এফবিআই) জার্মান গুপ্তচরের ৩৩ জনের একটা দলকে দলনেতা ফ্রিটজ জুবার্ট ডোকোনসসহ গ্রেপ্তার করে। এটা আমেরিকার ইতিহাসে সবচেয়ে গুপ্তচর গ্রেপ্তারের ঘটনা।
১৯৪২ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ: জাপান বাহিনী ফিলিপাইনের ম্যানিলা দখল করে।
১৯৪৫ - জার্মানির নুরেম বার্গে মিত্র বাহিনীর বোমা হামলা।
১৯৪৬ - ব্রিটিশ সরকার দেশ বিভাগ নিয়ে আলোচনা করতে নেহরু, বালদেভ সিং, জিন্নাহ ও লিয়াকত আলী খানকে আমন্ত্রণ জানায়।
১৯৪৯ - আলবেনীয় রাজা জগ দেশের বাইরে থাকা অবস্থায় সিংহাসন হারান।
১৯৫৫ - পানামার প্রেসিডেন্ট জোসে এ্যান্টিনিও রেমন কেন্টারা আততায়ীর হাতে নিহত।
১৯৬৫ - পাকিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে আইয়ুব খান জয়ী।
১৯৭১ - স্কটল্যান্ডের গ্লাসগোতে ফুটবল খেলায় ভিড়ের চাপে পদদলিত হয়ে ৬৬ জনের মৃত্যু।
১৯৮০ - আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের কঠোর প্রতিক্রিয়া দেখানোর জন্য যুক্তরাষ্ট্র সল্ট-দুই পরমাণু অস্ত্র চু্ক্তির অনুমোদন স্থগিত করে দেয়।
১৯৮০ - ইরানে রাজধানী তেহরানে প্রথম বিশ্বের স্বাধীনতাকামী আন্দোলনগুলোর সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল।
১৯৮৮ - বেনজির ভুট্টো প্রথম কোনো মুসলিম অধ্যুষিত দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
১৯৮৯ - ইরানের ইসলামী বিপ্লবের নেতা হজরত ইমাম খোমেনী (রহ) অধুনালুপ্ত সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট মিকাইল গর্ভাচেভের কাছে পত্র প্রেরণ করেছিলেন।
১৯৮৯ - ভারতের সংগ্রামী নাট্য ব্যক্তিত্ব সফদর হাশমি ঘাতকদের হাতে নিহত।
১৯৯৪ - মেক্সিকোর চিয়াপাস এলাকায় জাপাতিস্তা সান ক্রিস্তোবাল ডি. লাস কাসাস দখল করে। এতে সরকারি বাহিনীর সঙ্গে যুদ্ধে নিহত ৫৭।
১৯৯১ - ভারতের উত্তর প্রদেশে তান্ত্রিক সাধনার জন্য ৮ বছরের বালিকাকে বলিদান।
জন্ম :
১৮২২ - জার্মান পদার্থবিদ রুডলফ ক্লসিয়াস জন্মগ্রহণ করেন।
১৮৯৬ - শিশু সাহিত্যিক খগেন্দ্রনাথ মিত্র জন্মগ্রহণ করেন।
১৯১৭ - কবি আহসান হাবীব জন্মগ্রহণ করেন।
১৯২০ - খ্যাতিমান বিজ্ঞান লেখক এবং প্রাণরসায়নের অধ্যাপক আইজ্যাক অ্যাসিমভ জন্মগ্রহণ করেন।
১৯২২ - ভারতীয় বিজ্ঞানী হরগোবিন্দ খোরানা জন্মগ্রহণ করেন।
১৯২২ - রাজনীতিবিদ মোহাম্মদ তোয়াহা জন্মগ্রহণ করেন।
১৯৬০ - ভারতীয় ক্রিকেট খেলোয়াড় রমন লাম্বা জন্মগ্রহণ করেন।
১৯৮১ - আর্জেন্টাইন ফুটবলার ম্যাক্সি রদ্রিগেজ জন্মগ্রহণ করেন।
মৃত্যু :
১৯৭২ - বিশ্ব বিখ্যাত ভারতীয় কুস্তিগির গোবর গোহ নামে সুপরিচিত যতীন্দ্র চরণ গুহ প্রয়াত হন।
১৯৭৫ - বামপন্থি রাজনীতিবিদ সিরাজ শিকদারের মৃত্যু।
১৯৭৬ - সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায় পরলোকগমন করেন।
১৯৮১ - বাংলাদেশের কূটনীতিবিদ হোসেন আলীর মৃত্যু।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন