ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বাজারে দরবৃদ্ধির নেতৃত্বে দুই ক্যাটাগরির শেয়ার
ডুয়া নিউজ: আজ শনিবার (১৭ মে), সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া মোট ৩৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে ২৭৭টির শেয়ারদর বেড়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৩৯.৪৪ পয়েন্ট। এমন পরিস্থিতিতেও দর বৃদ্ধিতে নেতৃত্ব দিয়েছে দুটি ক্যাটাগরির ৯টি কোম্পানি। এর মধ্যে 'জেড' ক্যাটাগরির ৫টি এবং 'বি' ক্যাটাগরির ৪টি কোম্পানি রয়েছে। স্টক নাও সূত্রে এ তথ্য জানা গেছে।
'জেড' ক্যাটাগরির পাঁচ কোম্পানি হলো:ইন্টারন্যাশনাল লিজিং, খুলনা প্রিন্টিং, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, ফারইস্ট ফাইন্যান্স এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড।
'বি' ক্যাটাগরির চার কোম্পানি হলো:শাইনপুকুর সিরামিকস, সোনারগাঁও টেক্সটাইল, এইচআর টেক্সটাইল এবং এস আলম কোল্ড রোল্ড স্টিল।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ওই ৯টি কোম্পানির মধ্যে আজ সবচেয়ে বেশি দর বেড়েছে ইন্টারন্যাশনাল লিজিং-এর। ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ৩০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ টাকা ৩০ পয়সা।
দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে শাইনপুকুর সিরামিকস-এর। কোম্পানিটির শেয়ারদর ১ টাকা ৭০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ টাকা ৮০ পয়সা।
তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে সোনারগাঁও টেক্সটাইল-এর। আজ কোম্পানিটির শেয়ারদর ২ টাকা ৫০ পয়সা বা ৯.৮৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৭ টাকা ৮০ পয়সা।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- খুলনা প্রিন্টিংয়ের ১ টাকা ৫০ বা ৯.৮৭ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৪ টাকা ৪০ পয়সা বা ৯.৮২ শতাংশ, এইচআর টেক্সটাইলের ২ টাকা বা ৯.৬২ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৩০ পয়সা বা ৮.৫৭ শতাংশ, এস আলম কোল্ড রোল্ড স্টিলের ১ টাকা ৪০ পয়সা বা ৮.৪৮ শতাংশ এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৬০ পয়সা বা ৭.৫৯ শতাংশ দর বেড়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’