ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
খাদ্য খাতে ৮ কোম্পানির শেয়ারদর রেকর্ড সর্বনিম্নে
ডুয়া নিউজ: দেশের শেয়ারবাজারে চলমান টানা দরপতনে অন্যান্য খাতের মতো ধাক্কা লেগেছে খাদ্য ও আনুষঙ্গিক খাতের শেয়ারেও। তবে এখাতে কিছু কিছু শেয়ারদর বুধবার (০৭ মে) বছরের সর্বনিম্নে লেনদেন হয়েছে। বিনিয়োগকারীদের আস্থাহীনতা, ভূরাজনৈতিক অস্থিরতা এবং নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম নিয়ে অসন্তোষের প্রেক্ষাপটে এখাতের ৮টি কোম্পানির শেয়ার ৫২ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তলানিতে এসে ঠেকেছে।
স্টকনাও সূত্রে প্রাপ্ত তথ্যমতে, বুধবার যেসব কোম্পানির শেয়ার দর বছরের সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে, সেগুলো হলো—অ্যাপেক্স ফুড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বীচ হ্যাচারি, জেমিনি সি ফুড, মেঘনা কনডেন্স মিল্ক, মেঘনা পেট, ন্যাশনাল টি কোম্পানি ও রহিমা ফুড।
বিশ্লেষকদের মতে, শেয়ারবাজারে দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা ও নীতিনির্ধারকদের কার্যক্রমে স্বচ্ছতার অভাব বিনিয়োগকারীদের মধ্যে চরম আস্থার সংকট সৃষ্টি করেছে। এর প্রেক্ষিতে বাজারে ব্যাপক বিক্রির চাপ তৈরি হয়েছে, যা অনেক শেয়ারের দামে বড় ধরনের ধস নামিয়েছে।
এক সিনিয়র বাজার বিশ্লেষক বলেন, “বর্তমানে বিনিয়োগকারীদের দিকনির্দেশনার অভাব রয়েছে। অনেক সিদ্ধান্ত নিয়েই বিভ্রান্তি তৈরি হয়েছে, যা বাজারের প্রতি আস্থা নষ্ট করেছে।”
এ অবস্থায় আগামী ১১ মে দেশের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকে বসবেন। প্রত্যাশা করা হচ্ছে, এ বৈঠক থেকে বাজার স্থিতিশীল করতে কার্যকর কিছু দিকনির্দেশনা আসবে।
বুধবারের সর্বশেষ লেনদেন অনুযায়ী ৮ কোম্পানির শেয়ারের ক্লোজিং দর ছিল-অ্যাপেক্স ফুডের ক্লোজিং দর হয়েছে ১৮০ টাকা ৩০ পয়সা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৩০৬ টাকা ৮০ পয়সা , বীচ হ্যাচারির ৫০ টাকা ৯০ পয়সা, জেমিনি সি ফুডের ১০৯ টাকা ৯০ পয়সা, মেঘনা কনডেন্স মিল্কের ২২ টাকা, মেঘনা পেটের ২১ টাকা্ ২০ পয়সা, ন্যাশনাল টি কোম্পানির ১৫১ টাকা এবং রহিমা ফুডের ৬৬ টাকা ৭০ পয়সা।
বিশেষভাবে উল্লেখযোগ্য, বীচ হ্যাচারি গত দুই কার্যদিবস ধরেই সর্বোচ্চ দরপতনে ভুগছে এবং ক্রেতাশূন্য অবস্থায় রয়েছে। মঙ্গলবার শেয়ারটির দর ৬৬ টাকা থেকে নেমে ৫৬.৫০ টাকায় দাঁড়ায় এবং বুধবারও একই প্রবণতা বজায় থাকে—যা গত এক বছরের মধ্যে সর্বনিম্ন।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে