ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
১৭২ কোটি টাকার শেয়ার কিনেছেন তিন কোম্পানির উদ্যোক্তারা
ডুয়া নিউজ: চলতি বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির উদ্যোক্তা পরিচালকরা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেট থেকে ১৭২ কোটি টাকার শেয়ার কিনেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি তিনটি হলো-স্কয়ার ফার্মা, এসিআই লিমিটেড ও অ্যাপেক্স ফুটওয়্যার। এরমধ্যে স্কয়ার ফার্মার চার উদ্যোক্তা পরিচালক ১৩১ কোটি টাকার, এসিআই লিমিটেডের এক উদ্যোক্তা পরিচালক ৪০ কোটি টাকার এবং অ্যাপেক্স ফুটওয়্যারের এক উদ্যোক্তা পরিচালক ১ কোটিরও বেশি টাকার শেয়ার কিনেছেন।
স্কয়ার ফার্মা
আলোচ্য সময়ে স্কয়ার ফার্মার চার পরিচালক প্রত্যেকে ১৫ লাখ করে কোম্পানিটির ৬০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। এরমধ্যে উদ্যোক্তা পরিচালক অঞ্জন চৌধুরী ১৮ ফেব্রুয়ারি ১৫ লাখ শেয়ার এবং ৪ মার্চ ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তপন চৌধুরী ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। তাঁরা ইতোমধ্যে শেয়ার কেনা সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন। ওই সময়ে শেয়ারটির সর্বোচ্চ বাজার মূল্য ছিল ২১৮ টাকা এবং সর্বনিম্ন মূল্য ছিল ২১৫ টাকা। সে হিসাবে ৩০ লাখ শেয়ারের ক্রয় মূল্য দাঁড়াবে ৬৫ কোটি টাকার বেশি।
কোম্পানিটির আরও দুই পরিচালক স্যামুয়েল চৌধুরী ১০ মার্চ ১৫ লাখ শেয়ার এবং রত্না পাত্র ১২ মার্চ ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। বর্তমানে শেয়ারটি ২১৯-২২০ টাকা দামে লেনদেন হচ্ছে। শেয়ারটির লেনদেন দেখে মনে হচ্ছে তাদের শেয়ারও প্রায় কেনা সম্পন্ন হয়েছে। বর্তমান মূল্যে ঘোষিত ৩০ লাখ শেয়ারের মূল্য দাঁড়াবে ৬৬ কোটি টাকার বেশি।
এসিআই লিমিটেড
গত ১০ ফেব্রুয়ারি এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. আরিফ দৌলা প্রতিষ্ঠানটির ২৫ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। এরপর ৬ মার্চ তিনি ঘোষিত শেয়ার কেনা সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন। ওই সময়ে শেয়ারটির সর্বোচ্চ বাজার মূল্য ছিল ১৬৯ টাকা ৬০ পয়সা এবং সর্বনিম্ন মূল্য ছিল ১৫১ টাকা ৬০ পয়সা। সে হিসাবে ২৫ লাখ শেয়ারের ক্রয় মূল্য দাঁড়াবে ৪০ কোটি টাকার বেশি।
অ্যাপেক্স ফুটওয়্যার
গত ২২ জানুয়ারি অ্যাপেক্স ফুটওয়্যারের উদ্যোক্তা পরিচালক প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহী প্রতিষ্ঠানটির ৫০ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। এরপর ৯ মার্চ তিনি ঘোষিত শেয়ার কেনা সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন। ওই সময়ে শেয়ারটির সর্বোচ্চ বাজার মূল্য ছিল ২০৮ টাকা ২০ পয়সা এবং সর্বনিম্ন মূল্য ছিল ১৯৯ টাকা ২০ পয়সা। সে হিসাবে ২৫ লাখ শেয়ারের ক্রয় মূল্য দাঁড়াবে ১ কোটি টাকারও বেশি।
বাজার সংশ্লিষ্টদের মতে, উদ্যোক্তাদের শেয়ার ক্রয়ের ফলে কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধি পেতে পারে এবং বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- সাফ নারী ফাইনাল: বাংলাদেশ বনাম ভারত, ৪ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- বাংলাদেশে যেসব চ্যানেলে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ২০২৬
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব