ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
বিনিয়োগকারীদের আগ্রহে ফিরেছে মিউচ্যুয়াল ফান্ডে
ডুয়া নিউজ: ঈদের ফেতরের আগে শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২৭ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য দেখা গেছে। এদিন দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় ৮টি বা ৮০ শতাংশ কোম্পানিই ছিল মিউচ্যুয়াল ফান্ড।
আজ ডিএসইতে দাম বৃদ্ধির শীর্ষ তালিকার শীর্ষে উঠে এসেছে এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। প্রতিষ্ঠানটির ইউনিট দর ৯.৭৬ শতাংশ বৃদ্ধির মাধ্যমে দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় এটি শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্য মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ৯.৩৮ শতাংশ, প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬.৬৭ শতাংশ, পপুলার লাইফ ফার্স্ট ফান্ডের ৬.২৫ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫.৭১ শতাংশ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৫.৫৬ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপালি ব্যাংক ফান্ডের ৫.৩৬ শতাংশ ও এসইএমএল গ্রোথ ফান্ডের ৪.১৭ শতাংশ।
চলতি সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসেও মিউচ্যুয়াল ফান্ডের ঝলক দেখা গিয়েছিল। তবে তৃতীয় কর্মদিবসে ফান্ডগুলো থেকে বিনিয়োগকারীদের মুনাফা তোলার চাপ থাকায় সংশোধন হয়। আজ শেষ কর্মদিবসে বিনিয়োগকারীরা মিউচ্যুয়াল ফান্ডে ফিরেছে। যে কারণে লেনদেন হওয়া মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে ২টি বাদে সবগুলোর ইউনিটের দাম বেড়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)