ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
শেয়ারবাজারে পতন: সূচক ও লেনদেন দুটোই কমেছে
ডুয়া নিউজ : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শুরুতেই মন্দাভাব দেখা গেছে। আজ রোববার (০৯ মার্চ) সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসইতে সূচকের সাথে কমেছে লেনদেন। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও কমেছে।
এদিন ডিএসইতে মোট ৩৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৫৮টি কোম্পানির, বিপরীতে ২৭৪ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
ডিএসই সূত্রে জানা যায়, আজ ডিএসইতে ৩৩৬ কোটি ৬৭ লাখ টাকার বেশি লেনদেন হয়েছে। আগের কর্মদিবস বৃহস্পতিবার ৩৫৩ কোটি ৩ লাখ টাকার লেনদেন হয়েছিল।
আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৯ দশমিক ৫১ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৭৪ দশমিক ৪৪ পয়েন্টে। আগের কর্মদিবসে প্রধান সূচক বেড়েছিল ৭ দশমিক ২৯ শতাংশ।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫৬ দশমিক ৪৩ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৯ দশমিক ২৮ পয়েন্ট কমে ১ হাজার ৮৮৮ দশমিক ৩৮ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৩৩৬ কোটি ৬৭ লাখ ৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৫৩ কোটি ৩ লাখ ৫৪ হাজার টাকার।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)