ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বিএসইসি ভবন ঘেরাও করবে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা
ডুয়া নিউজ: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার (০৬ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিএসইসি ভবন ঘেরাও করার ঘোষণা দিয়েছে বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন (বিসিএমআইএ)।
এদিকে, বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ পুরো কমিশনের পদত্যাগের দাবিতে বিএসইসি’র কর্মকর্তা-কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছেন। তাদের সাথে একাত্মতা প্রকাশ করে বিসিএমআইএ বিএসইসি ভবন ঘেরাও করার পরিকল্পনা গ্রহণ করেছে।
এর আগে বুধবার সকাল সাড়ে ১১টা থেকে বিএসইসি কর্মকর্তা ও কর্মচারীরা ৪ দফা দাবি জানিয়ে আন্দোলন শুরু করেন। দাবিগুলি না মানলে তারা পদত্যাগের কর্মসূচি ঘোষণা করেন।
এক পর্যায়ে কমিশনের চতুর্থ ফ্লোরে চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করা হয়। এই সময় দুপুর ১টা থেকে রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে কর্মকর্তারা বিক্ষোভে অংশ নেন। বিদ্যুৎ বন্ধ করে কমিশনে ব্ল্যাক আউট করা হয়। এ সময়ে সেনাবাহিনী ভবনে এসে অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করে।
বিএসইসি কর্মকর্তারা অভিযোগ করেছেন, কমিশনের নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বিতর্কিতভাবে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে এবং আরও কয়েকজন কর্মকর্তাকে একইভাবে অবসর দেওয়ার পরিকল্পনা রয়েছে কমিশনের, যা বিএসইসি’র কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের অন্যান্য খাতের সংস্কারের পাশাপাশি শেয়ারবাজারের নেতৃত্বেও পরিবর্তন আনা হয়। কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আসেন খন্দকার রাশেদ মাকসুদ।
কিন্তু নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকেই শেয়ারবাজারে স্থবিরতা দেখা যায় এবং সাধারণ বিনিয়োগকারীরা পুঁজি হারিয়ে প্রতিবাদ সমাবেশ করতে থাকে।
রাশেদ মাকসুদের নেতৃত্বে বিএসইসি’র প্রতি আস্থা না রাখায় বিনিয়োগকারীরা তার পদত্যাগ দাবি করে। গত ৩ ফেব্রুয়ারি মতিঝিলের পুরাতন ডিএসই ভবনের সামনে মহাসমাবেশও অনুষ্ঠিত হয়।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)