ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখা হবে: অ্যাটর্নি জেনারেল
নিজস্ব প্রতিবেদক: অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ভেতরে কোনো অসৎ গোষ্ঠী, দুর্নীতির চক্র বা অনৈতিক সিন্ডিকেট গড়ে উঠতে দেওয়া হবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখা হবে বলেও জানান তিনি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ের হলিডে ইন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতিসংঘ ও ইউএনডিপির সহায়তায় অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত আইন কর্মকর্তাদের নৈতিকতা বিষয়ক উচ্চতর প্রশিক্ষণের উদ্বোধন করা হয় সেখানে। ‘স্ট্রেনদেনিং দ্য প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাকটিসেস অব প্রসিকিউটোরিয়াল এথিক্স ফর দ্য অ্যাটর্নি জেনারেলস অফিস অব বাংলাদেশ’ শীর্ষক এই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুহুল কুদ্দুস কাজল।
অ্যাটর্নি জেনারেল বলেন, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে আইন কর্মকর্তাদের পেশাগত অবস্থান নিরপেক্ষ ও রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার বিষয়টি নিশ্চিত করা হবে।
রাষ্ট্রের আইন কর্মকর্তাদের দায়িত্বের বিষয়টি তুলে ধরে রুহুল কুদ্দুস কাজল বলেন, তাঁদের কাজ কেবল মামলা জয় করার মধ্যে সীমাবদ্ধ নয়; আদালতে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সর্বোচ্চ সহযোগিতা করাও তাঁদের দায়িত্ব।
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত আইন কর্মকর্তাদের জন্য নৈতিকতা বিষয়ে এই উচ্চতর প্রশিক্ষণের আয়োজন বাংলাদেশে প্রথমবারের মতো করা হয়েছে। দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত ১৬০ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল অংশ নেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর