ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন হবে: পানিসম্পদ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: আগামী পাঁচ বছরে দেশের বিভিন্ন এলাকায় ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। একই সময়ে সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচিও চলমান রয়েছে বলে জানান তিনি।
আজ শুক্রবার সকালে লক্ষ্মীপুরের রহমতখালী খালে পোনা মাছ অবমুক্ত করেন পানিসম্পদ মন্ত্রী। পরে প্রধান অতিথির বক্তব্যে তিনি খাল পুনঃখনন, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণসহ বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন। তাঁর ভাষ্য, এসব উদ্যোগের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি ও পরিবেশের উন্নয়নকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি রহমতখালী খালকে লক্ষ্মীপুরের প্রাণ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, খালটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজ চলছে এবং এর কচুরিপানা পরিষ্কার করা হয়েছে। বর্তমানে খালটিতে পানির প্রবাহও রয়েছে। এরই অংশ হিসেবে শুক্রবার সেখানে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
পরে জেলা মৎস্য বিভাগের উদ্যোগে সরকারি-বেসরকারি ৩৩টি প্রতিষ্ঠানের পুকুরে অবমুক্ত করার জন্য মাছের পোনা বিতরণ করা হয়।
পানিসম্পদ মন্ত্রী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য নতুন কর্মসূচি হাতে নিয়েছি। এটা একটা জাগরণ সৃষ্টি হবে। দলমত নির্বিশেষে আমরা সবাই যদি এই কাজগুলোকে অগ্রাধিকার দিই, অর্থনৈতিক রূপান্তরের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে পারব।
তিনি আরও বলেন, মাছে ভাতে বাংলাদেশের মানুষ, এটা নদীমাতৃক দেশ। সবকিছু মিলিয়ে আমরা নিজেরা নিজেদের অবস্থানটাকে আরও সুদৃঢ় করতে সক্ষম হবো। স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠার টার্গেট পয়েন্টে লক্ষ্য রেখেই আমরা কাজগুলো অব্যাহত রেখেছি।
গ্রামীণ অবকাঠামো ও পরিবেশের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে জানিয়ে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, এসব কর্মসূচিতে স্থানীয়ভাবে সবাইকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ-জামান খান, জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফে সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী প্রমুখ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়