ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
জাবির দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৯
নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল ও রবীন্দ্রনাথ ঠাকুর হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের সামনে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, নজরুল হলের সামনে থাকা ছয়টি দোকানের মালিকানা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর হলের শিক্ষার্থীদের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। দোকানগুলো নজরুল হলের সামনে হওয়ায় ওই হলের শিক্ষার্থীরা সেগুলোর নিয়ন্ত্রণ দাবি করে আসছিলেন। তবে রবীন্দ্রনাথ ঠাকুর হলের শিক্ষার্থীরা মালিকানা ছাড়তে রাজি না হওয়ায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে উত্তেজনা সংঘর্ষে গড়ায় এবং উভয় পক্ষের শিক্ষার্থীরা মারামারিতে জড়িয়ে পড়েন।
সংঘর্ষের পর নয়জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নিতে আসেন বলে জানিয়েছেন চিকিৎসাকেন্দ্রের উপ-প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. রিজওয়ানুর রহমান। তিনি জানান, তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সাভারের অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যরা চিকিৎসাকেন্দ্রে চিকিৎসাধীন আছেন।
আহত শিক্ষার্থীরা হলেন আলী আরাফাত (পাবলিক হেলথ, ৫৩তম ব্যাচ), আদনান আল মাহাদী (অর্থনীতি, ৫২তম ব্যাচ), রেদোয়ান (ভূগোল, ৫২তম ব্যাচ), এস এম শিমুল (জার্নালিজম, ৫২তম ব্যাচ), কাজী রোকনুজ্জামান (আইন ও বিচার, ৫৫তম ব্যাচ), রোহান (পরিবেশ বিজ্ঞান, ৫২তম ব্যাচ), স্বাধীন (পরিবেশ বিজ্ঞান, ৫৫তম ব্যাচ), রাবিদ (অর্থনীতি, ৫২তম ব্যাচ) এবং আরাফাত (বিএমবি, ৫৫তম ব্যাচ)।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. আবদুছ ছাত্তার বলেন, দুই হলের শিক্ষার্থীরা জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ার পর প্রশাসন দ্রুত পরিস্থিতি শান্ত করার উদ্যোগ নেয়। পরে শিক্ষার্থীদের নিজ নিজ হলে ফিরিয়ে দেওয়া হয়। ভবিষ্যতে সংঘাত এড়াতে দুই হলের শিক্ষার্থী ও হল প্রশাসনকে নিয়ে আলোচনার মাধ্যমে একটি যৌক্তিক সমাধানে পৌঁছানোর চেষ্টা চলছে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম জানান, দিনভর দুই হলের প্রশাসন ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছিল। তবে নজরুল হলের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসার আগেই মারামারি শুরু হয়ে যায়। খবর পেয়ে প্রক্টরিয়াল টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে শিক্ষার্থীরা নিজ নিজ হলে অবস্থান করছেন। প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের প্রক্রিয়াও চলছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের নামাজের সময়সূচি (৮ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- ফের ব্যালন ডি’অরের তালিকায় মেসি
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু