ঢাকা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
পপির বক্তব্য নিয়ে যা বললেন ওমর সানী
বিনোদন ডেস্ক: গত কয়েকদিন ধরে একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির একটি বক্তব্য নিয়ে বিনোদন অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে।
সম্প্রতি একটি টিভি চ্যানেলের অনলাইনে পপির গত বছরের একটি সাক্ষাৎকারের বক্তব্যের অংশবিশেষ ফটোকার্ড আকারে প্রকাশ করা হয়। সেখানে লেখা ছিল, ‘যতোটুকু পাপ কামাইছি সব ধুয়ে মুছে সুন্দরভাবে মরতে চাই। আর যে কয়দিন বাঁচবো আল্লাহ খোদার নাম করে যাব’।
এই বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক শুরু হয়। পপির মন্তব্যে অনেকেই ধরে নেন, সিনেমায় অভিনয়কে ‘পাপ’ হিসেবে ইঙ্গিত করেছেন তিনি। এমনকি অভিনেত্রীর একসময়ের সহকর্মীরাও তাঁর সমালোচনায় মুখর হয়ে ওঠেন।
তবে পরে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী জানান, তাঁর মন্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। গণমাধ্যমকে পপি বলেন, ‘ফিল্ম আমার পেশা, আমার দ্বিতীয় পরিবার। এ ইন্ডাস্ট্রি থেকেই উপার্জন করেছি, পরিবার চালিয়েছি। আমি কেন ফিল্মকে পাপ বলব?’
চলচ্চিত্র অঙ্গনের অনেকেই পপির সাম্প্রতিক মন্তব্য নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এবার এ বিষয়ে মুখ খুলেছেন আরেক জনপ্রিয় অভিনেতা ওমর সানী।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সানী লেখেন, ‘পপির কথাটা যেভাবে আসছে এভাবে ঠিক না যদি ও এভাবে বলে থাকে। আসলে ধর্ম কর্ম দুইটা আলাদা জিনিস কর্মটা হালাল, ধর্ম তো কোন কথাই নেই।’
ওমর সানীর মতে, যারা মাদক ব্যবসা, অবৈধ নারীঘটিত কর্মকাণ্ড বা অবৈধ উপায়ে অর্থ উপার্জন করেন, তাঁদের তুলনায় চলচ্চিত্রের মানুষেরা নৈতিকভাবে অনেক ভালো অবস্থানে আছেন।
পবিত্র মক্কা ও মদিনা শরিফে যাওয়ার প্রসঙ্গেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, আল্লাহর হুকুম বা ডাক ছাড়া কেউ সেখানে যেতে পারেন না। বিষয়টি উপলব্ধি করার ক্ষেত্রে নিজস্ব ভঙ্গিতে তিনি লেখেন, ‘বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা।’
পোস্টের শেষাংশে চিত্রনায়িকা পপিকে নিজের কাছে এখনো ছোট মানুষ হিসেবে উল্লেখ করে ওমর সানী তাঁকে শুভকামনা জানান। তিনি লেখেন, ‘ভালো থাকিস পপি।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- মায়ের সঙ্গে ইয়ামালের নাচের ভিডিও ভাইরাল
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত