ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
‘আমার শরীর, পোশাক নিয়ে সিদ্ধান্তও আমার’
বিনোদন ডেস্ক: গত শুক্রবার জার্মানিতে ভ্রমণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর নিজের পোশাক ও শরীর নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার হয়েছেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী।
বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, ‘শরীর আমার, পোশাক আমার; সিদ্ধান্ত নেওয়ার অধিকার অন্য কারও নেই।’
শনিবার (২৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ও হতাশা প্রকাশ করে প্রিয়ন্তী লেখেন, কিছু মানুষের মন্তব্য পড়ে তিনি সত্যিই অস্বস্তিতে আছেন। একটি মেয়ের শরীর, পোশাক ও ব্যক্তিগত জীবন নিয়ে নোংরা ভাষায় কথা বলার মধ্যে মানুষ কী আনন্দ খুঁজে পায়, তা তাঁর বোধগম্য নয়।
তিনি আরও বলেন, তাঁর শরীর, পোশাক ও ফেসবুক প্রোফাইল নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার অন্য কারও নেই। ভালো না লাগলে না দেখার এবং পছন্দ না হলে আনফলো করার কথাও বলেন তিনি।
আপত্তিকর মন্তব্য প্রসঙ্গে অভিনেত্রী বলেন, যারা এ ধরনের মন্তব্য করছেন, তাঁদের পরিবার বা কাছের মানুষদের কাছে সেসব মন্তব্যের স্ক্রিনশট পাঠালে কেমন হয়।
প্রিয়ন্তী বলেন, যারা তাঁর পোশাক ও শরীর নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, এমন অনুসারী থাকার চেয়ে না থাকাই ভালো।
প্রসঙ্গত, ২০২১ সালে অভিনয়ে অভিষেক হয় প্রিয়ন্তী উর্বীর। এরপর কয়েকটি আলোচিত নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান তিনি। সিনেমাতেও কাজ করেছেন এই অভিনেত্রী। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর অভিনীত নতুন সিনেমা ‘বকুলের বুকে রক্তকরবী’।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ