ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
নায়িকা পপিকে নিয়ে জয়ের বিস্ফোরক মন্তব্য
বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি দীর্ঘদিন ধরে শোবিজ অঙ্গন থেকে দূরে রয়েছেন। অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিয়ে বর্তমানে স্বামী, সন্তান ও সংসার নিয়েই সময় কাটাচ্ছেন তিনি। আড়ালে গিয়ে তাঁর বিয়ে, সংসার এবং সন্তান হওয়ার খবর আগেই প্রকাশ্যে এসেছিল।
সম্প্রতি অভিনয়জীবন ও অতীত পথচলা নিয়ে পপির একটি পুরোনো মন্তব্য নতুন করে আলোচনায় এসেছে। ওই বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।
আজ সোমবার অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় সামাজিক যোগাযোগমাধ্যমে পপির একটি ফটোকার্ড শেয়ার করেন। সেখানে পপির বক্তব্য হিসেবে লেখা রয়েছে, ‘যতটুকু পাপ কামাইছি সব ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই। আর যে কয়দিন বাঁচব হেদায়াতের জন্য আল্লাহ-খোদার নাম করে যাব।’
পপির ওই বক্তব্যকে কেন্দ্র করে অভিনয় ছেড়ে দেওয়ার পর তারকাদের এমন মন্তব্য নিয়ে প্রশ্ন তোলেন জয়। তিনি জানতে চান, তারকারা কি ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে অভিনয়কে পাপ বা গুনাহর কাজ হিসেবে বিবেচনা করছেন?
কিছুটা ক্ষোভ ও কটাক্ষের সুরে জয় লিখেছেন, ‘নায়িকা মৌসুমী যা বলেছিলেন, নায়িকা পপিও তা বললেন। এখন শাবনূর এবং পূর্ণিমা একই কথা বললে একটা জেনারেশন পূর্ণ হতো। অভিনয় যে একটা গুনাহর কাজ, এটা তারা বুঝতে পেরেছে।’
নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে জয় আরও লিখেছেন, ‘আমার প্রশ্ন, আপনারা তো ১৬ আনা বুঝে নিয়ে তারপর ভুল বুঝতে পেরেছেন। কিন্তু আমরা যে কিছুই না বুঝেই আপনাদের ভক্ত হয়ে ভুল করেছি এবং গুনাহ করেছি, আমাদের কী হবে তাহলে? তাই ইবাদতের সময় ভক্তদের জন্যও দোয়া কইরেন।’
শুধু অতীতের তারকাদের নয়, বর্তমানে জনপ্রিয় শিল্পীদের নিয়েও প্রশ্ন তুলেছেন জয়। তিনি লিখেছেন, ‘আর বর্তমানে যারা হিট, তারাও কি ভবিষ্যতে এরকম স্টেটমেন্ট দিবেন? বিষয়টা এমন নয় কি পাপ করে জীবন গুছিয়ে নিয়ে তারপরে হজ করে আল্লাহর পথে চলে এলাম।’
জয়ের পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই পোস্টটির মন্তব্যের ঘরে নিজেদের মতামত জানান। তাঁদের মধ্যে অভিনেতা বাপ্পারাজও ছিলেন। তিনি পপিকে উদ্দেশ্য করেই মন্তব্য করেছেন বলে মনে হয়েছে। বাপ্পারাজ লেখেন, ‘যখন ইনকাম করা হয়, তখন পাপ মনে হয় না। বেকার হয়ে গেলেই মনে হয় আগে পাপ করেছি। ইবাদত সবসময়ের জন্যই, বেকারদের জন্য না।’
এর আগে এক ভিডিও বার্তায় অভিনয়জগৎ থেকে দূরে সরে যাওয়ার ইঙ্গিত দিয়ে অঝোরে কেঁদেছিলেন পপি। সেখানে তিনি বলেছিলেন, সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। জীবনের বাকি দিনগুলো শান্তিতে ও ভালোভাবে কাটাতে চান এবং সৃষ্টিকর্তার নাম জপেই সময় কাটাতে চান।
অতীত নিয়েও আক্ষেপ প্রকাশ করেছিলেন পপি। তিনি জানিয়েছিলেন, পরিবারের তাগিদে কাজ করতে গিয়ে মানুষের কটু কথা শুনেছেন। জীবনে করা ভুল বা পাপগুলো ধুয়েমুছে সুন্দরভাবে বিদায় নিতে চান তিনি। কেউ যদি এটিকে অপরাধ মনে করেন, তাহলে নিজেকে অপরাধী হিসেবেই মেনে নিতে রাজি বলেও জানিয়েছিলেন পপি।
১৯৯৭ সালে সোহানুর রহমান সোহানের ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন পপি। তবে তাঁর প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ওমর সানীর বিপরীতে ‘কুলি’। সিনেমাটি সে সময় প্রায় ৭ কোটি টাকা ব্যবসা করে আলোচনায় আসে।
ব্যবসাসফল ওই সিনেমার মাধ্যমে পরিচিতি পাওয়ার পর একের পর এক হিট সিনেমা উপহার দেন পপি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক সম্মাননাও অর্জন করেন তিনি। এভাবেই ঢাকাই চলচ্চিত্রে নিজের অবস্থান শক্ত করেন এই অভিনেত্রী।
তবে সেই সোনালি সময় পেরিয়ে পপি এখন শোবিজের আলোচনার কেন্দ্র থেকে অনেকটাই দূরে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মাধ্যমিকের সব শিক্ষকদের জরুরি নির্দেশনা মাউশির
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য