ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
১২ বছর পর বড়পর্দায় একসঙ্গে শাকিব-ডিপজল
বিনোদন ডেস্ক:দীর্ঘ ১২ বছর পর আবারও বড়পর্দায় একসঙ্গে ফিরছেন ঢাকাই সিনেমার অন্যতম দুই প্রভাবশালী অভিনেতা শাকিব খান ও মনওয়ার হোসেন ডিপজল। পরিচালক হিমেল আশরাফের নতুন একটি সিনেমায় ফের একসঙ্গে দেখা যাবে এই দুই তারকাকে।
আপাতত আসন্ন চলচ্চিত্রটির নাম চূড়ান্ত করা হয়নি। তবে চিত্রনাট্য ও প্রাথমিক পরিকল্পনা তৈরির কাজ বেশ জোরেশোরেই এগোচ্ছে বলে জানা গেছে। এর আগে শাকিব খান ও ডিপজলকে ২০১৪ সালে মুক্তি পাওয়া পি এ কাজল পরিচালিত ‘লাট্টু কসাই’ সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছিল।
২০২৩ সালে ‘প্রিয়তমা’ এবং ২০২৪ সালে ‘রাজকুমার’ সিনেমার মাধ্যমে ঢাকাই ইন্ডাস্ট্রিতে আলোচনার জন্ম দেন নির্মাতা হিমেল আশরাফ। তাঁর মতো সফল সিনেমা উপহার দেওয়া পরিচালকের হাতে বড় বাজেটের এই তারকাখচিত সিনেমাটি নির্মাণের দায়িত্ব থাকায় চলচ্চিত্রাঙ্গনে ইতিমধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
এর মাধ্যমে বর্তমান বাংলা সিনেমার সবচেয়ে বড় তারকা শাকিব খান এবং খলনায়ক হিসেবে খ্যাতনামা ডিপজলের ট্রেডমার্ক সংলাপ ও শক্তিশালী অভিনয়ের রসায়ন আবারও প্রেক্ষাগৃহে দর্শক টানতে বড় ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
সর্বশেষ শাকিব খানকে চলতি বছর মুক্তি পাওয়া ‘রকস্টার’ সিনেমায় দেখা গেছে। যদিও সিনেমাটি তেমন ব্যবসায়িক সফলতার মুখ দেখেনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ
- জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাত করতে চান ট্রাম্প
- নতুন পে-স্কেলে কত বাড়ছে প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা?