ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
দীর্ঘ বিরতির পর নতুন সিনেমায় বাপ্পারাজ
বিনোদন ডেস্ক: দীর্ঘ বিরতির পর নতুন সিনেমা নিয়ে আলোচনায় এসেছেন চিত্রনায়ক বাপ্পারাজ। চলচ্চিত্রের বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত থাকলেও বড় পর্দায় তাকে নতুন কোনো সিনেমায় দেখার অপেক্ষায় ছিলেন দর্শক। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে এবার নতুন একটি চলচ্চিত্রে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেতা।
পরিচালক এম ডি ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলী’-তে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বাপ্পারাজ। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে তাকে। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজক জাহাঙ্গীর সিকদার।
বাপ্পারাজের সিনেমাটিতে যুক্ত হওয়ার বিষয়ে পরিচালক এম ডি ইকবাল বলেন, ‘এখনই চরিত্রটি নিয়ে বিস্তারিত বলতে চাইছি না। তবে বাপ্পারাজের কাছে গল্প ও চরিত্রটি পছন্দ হয়েছে। তিনি কাজটি করার বিষয়ে সম্মতি দিয়েছেন। তাঁর মতো একজন অভিজ্ঞ অভিনেতা সিনেমাটিতে যুক্ত হওয়ায় আমরাও আনন্দিত।’
তিনি আরও বলেন, ‘আমরা গল্প ও চরিত্রের সঙ্গে মানানসই অভিনয়শিল্পী নির্বাচন করছি। বাপ্পারাজ যে চরিত্রে দেখা যাবে, সেটি সিনেমার গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁর অভিজ্ঞতা ও অভিনয় দক্ষতা চরিত্রটিকে আরও সমৃদ্ধ করবে বলে আমাদের বিশ্বাস।’
শুটিংয়ের প্রস্তুতি নিয়ে এম ডি ইকবাল বলেন, ‘এই মুহূর্তে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। শিল্পীদের সঙ্গে আলোচনা, লোকেশন দেখা এবং অন্যান্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। সবকিছু ঠিকঠাকভাবে এগোলে আগামী ডিসেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। আমরা তাড়াহুড়া না করে পরিকল্পনা অনুযায়ী কাজটি করতে চাই।’
এদিকে ‘গুলশানের চামেলী’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছে চলতি মাসের ২ তারিখে রাজধানীর একটি হোটেলে। মহরতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সিনেমাটির যাত্রা শুরু হয়। সিনেমাটিতে দেশ ও কলকাতার বেশ কয়েকজন পরিচিত অভিনয়শিল্পীকে দেখা যাবে।
‘গুলশানের চামেলী’তে বাপ্পারাজের পাশাপাশি অভিনয় করবেন টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার। আরও থাকছেন আজমেরী হক বাঁধন, ওমর সানী, মিশা সওদাগর, রোজিনা, আশীষ খন্দকারসহ আরও অনেকে।
বাপ্পারাজ দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। বিশেষ করে নব্বইয়ের দশকে তাঁর অভিনীত সিনেমাগুলো দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত