ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
নামমাত্র উত্থান’–আশা পূরণ হয়নি, ধরে রাখলেন শেয়ার বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক: টানা ৬ কার্যদিবসের পতন কাটিয়ে আজ (২০ আগস্ট) সূচকের উত্থানে শেষ হয়েছে সপ্তাহের শেষ কার্যদিবস। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচক বাড়লেও টাকার অঙ্কে লেনদেন কমেছে। তবে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে।
বাজারসংশ্লিষ্টরা জানিয়েছেন, টানা পতনের পর যে পরিমাণ উত্থান হয়েছে, তা সন্তোষজনক নয়। তাঁদের মতে, বর্তমান বাজারচিত্রকে স্বাভাবিক বলেও মনে হচ্ছে না। আগের ধারাবাহিক পতনে বিনিয়োগকারীরা যে পরিমাণ মূলধন হারিয়েছেন, এই অল্প উত্থানে তা ফেরেনি। তাই তাঁরা শেয়ার বিক্রি না করে ধরে রেখেছেন—যার ফলে সূচক বাড়লেও লেনদেনের পরিমাণ কমেছে।
বিনিয়োগকারীদের প্রত্যাশা ছিল, সূচক কমপক্ষে ৫০ পয়েন্ট বেশি বাড়বে। কিন্তু বাস্তবে তা না হওয়ায় তাঁরা হতাশ হয়েছেন। আগামী কয়েক কার্যদিবস ধরে যদি টানা উত্থান অব্যাহত থাকে, তবেই বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরতে পারে। এজন্য নিয়ন্ত্রক সংস্থার জোরালো ও কার্যকর ইতিবাচক পদক্ষেপ নেওয়া প্রয়োজন। পাশাপাশি বাজার মনিটরিং জোরদার করতে হবে, যাতে বাজারের স্বাভাবিক গতি বজায় থাকে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৬.৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৮৬.০৮ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৪.৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৬.১১ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ০.৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৬২.৫১ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৯২টির দর বেড়েছে, ১২৭টির দর কমেছে এবং ৭১টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৬৭১ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৭৩২ কোটি ৮৩ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ৬০ কোটি ৮৫ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৮ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৩৭ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৬টির, কমেছে ৮৭টির এবং পরিবর্তন হয়নি ৩৩টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭.৮৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৮৬.২৯ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ১৯.২৮ পয়েন্ট কমেছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ
- জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাত করতে চান ট্রাম্প
- নতুন পে-স্কেলে কত বাড়ছে প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা?