ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

বাজার ঘুরে দাঁড়াতে না পারায় কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন বিনিয়োগকারীদের

২০২৬ আগস্ট ১৮ ১৫:১৫:০৩

বাজার ঘুরে দাঁড়াতে না পারায় কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন বিনিয়োগকারীদের

নিজস্ব প্রতিবেদক: আজও (১৮ আগস্ট) অব্যাহত পতনে লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এ নিয়ে টানা ৫ কার্যদিবসে ডিএসইর সূচক কমেছে প্রায় ১৩০ পয়েন্ট। আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচক কমলেও টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। এছাড়া লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, যেভাবে ধারাবাহিক পতনের কবলে পড়েছে দেশের শেয়ারবাজার, তা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে নতুন কমিশনের প্রতি ক্ষোভ বাড়ছে। বিনিয়োগকারীদের ধারণা, এই কমিশনাররা বাজার নিয়ন্ত্রণে অযোগ্যতার পরিচয় দিচ্ছেন।

অবস্থা দেখে মনে হচ্ছে শেয়ারবাজার নিয়ন্ত্রণে এই কমিশন অযোগ্য ও অনভিজ্ঞ। তা-না হলে ৬ হাজার পয়েন্টের কাছাকাছি অবস্থানে গিয়ে সেই অবস্থান ধরে রাখতে পারছে না কেন?

যদিও ফ্যাসিস্টদের দোসররা সরকারের বিভিন্ন কর্মকাণ্ড ব্যর্থতায় পরিণত করতে সক্রিয় ভূমিকায় রয়েছে। তবে এদেরকে চিহ্নিত করে কেন যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না?

বাজার একদিন বা দুইদিন পতন মেনে নেওয়া গেলেও এই সরকারের আমলে এভাবে ধারাবাহিক পতন মেনে নেওয়া যায় না। ধারাবাহিক পতন থেকে বের হওয়ার জন্য বর্তমান কমিশনের কোনো ভূমিকাও চোখে পড়ছে না। তারা শুধু কিছু নির্দেশনা ও গেজেট প্রকাশ করছে। কিন্তু সেই নির্দেশনা ও গেজেট বাজারে কী প্রভাব ফেলবে, সেটা ভেবে দেখছেন না। যে কারণে বাজারের এই বেহাল অবস্থা।

এই অবস্থা চলতে থাকলে নতুন কমিশনের পদত্যাগ চেয়ে বিনিয়োগকারীরা কর্মসূচি দিতে বাধ্য হতে পারেন।

বিনিয়োগকারীদের মতে, নতুন কমিশনের প্রতি যে প্রত্যাশা ছিল তা পূরণ হচ্ছে না। তাদের অবিবেচকের মতো কিছু নির্দেশনা জারি ও পদক্ষেপ নেওয়ার ফলে বাজারে ধারাবাহিক দরপতন হচ্ছে। এতে বিনিয়োগকারীরা আর কমিশনের প্রতি ভরসা রাখতে পারছেন না।

বাজার মনিটরিংয়ের জন্য কোনো ব্যবস্থাই তারা নিচ্ছেন না। আসলে তাদের কাজ কি শুধু নির্দেশনা জারি ও গেজেট প্রকাশ করা? নতুন কমিশন তো এই করেই তাদের দায় সারছে।

বাজার যদি ঠিকমতো মনিটরিং করা হতো তবে কখনো টানা পতন হতো না। বাজারের উন্নতি না হলে এই কমিশনের পরিবর্তনের জন্য বিনিয়োগকারীরা কঠোর আন্দোলন দিতে বাধ্য হবেন। কারণ তারা বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন।

কোনো পদক্ষেপ, নির্দেশনা জারি ও গেজেট প্রকাশের আগে তাদের উচিত বিনিয়োগকারীদের সংগঠনগুলোর নেতৃত্বদানকারীদের সঙ্গে আলোচনা করা। কিন্তু সেটা না করে নিজেদের ইচ্ছেমতো যাচ্ছেতাই পদক্ষেপ গ্রহণ করছে। আগে বাজার মনিটরিং করে পরে আলোচনার মাধ্যমে শেয়ারবাজার উন্নয়নে পদক্ষেপ নেওয়া উচিত।

বিশ্লেষকরা বলছেন, টানা পতন বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ তৈরি করেছে। কমিশনের উচিত বিনিয়োগকারীদের সঙ্গে সংলাপে বসে বাস্তবসম্মত সমাধান বের করা। অন্যথায় বিনিয়োগকারীদের আন্দোলন আরও তীব্র হতে পারে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪০.৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৭৩.৬২ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৭.৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৫০.২১ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১১.১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৬৪.৪৬ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৭৭টির দর বেড়েছে, ২৬৬টির দর কমেছে এবং ৪৭টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ৯৯৮ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৯৯৪ কোটি ৮৫ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৩ কোটি ২৫ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৭৩ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১০৫ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ২৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭১টির, কমেছে ১৩৪টির এবং পরিবর্তন হয়নি ৩০টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১০.৭২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫১৩.৪০ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ১১১.২২ পয়েন্ট কমেছিল।

আরিফ/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ আগস্ট)

আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ আগস্ট)

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সর্বশেষ সমন্বয় করা দামেই সোমবার (১৭ আগস্ট) স্বর্ণ বিক্রি হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ২... বিস্তারিত