ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
শিল্পকলা একাডেমিতে বিনামূল্যে সিনেমা দেখার সুযোগ
বিনোদন ডেস্ক: বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আগামী ৯ আগস্ট থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এই উৎসবে ছয়টি জনপ্রিয় বাংলা সিনেমা প্রদর্শিত হবে এবং দর্শকদের জন্য সব প্রদর্শনী থাকবে উন্মুক্ত।
‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প-সংস্কৃতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৯ থেকে ১১ আগস্ট পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চলচ্চিত্র মিলনায়তনে অনুষ্ঠিত হবে বিশেষ এই চলচ্চিত্র উৎসব। নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত উৎসবে অংশ নিতে দর্শকদের কোনো টিকিট লাগবে না।
উৎসবের উদ্বোধনী দিনে, ৯ আগস্ট সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’। ছবিটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। একই দিন রাত ৮টায় প্রদর্শিত হবে জহির রায়হানের কালজয়ী চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’, যেখানে অভিনয় করেছেন রাজ্জাক, সুচন্দা, রোজী সামাদ, খান আতাউর রহমান, রওশন জামিল ও আনোয়ার হোসেনসহ আরও অনেকে।
উৎসবের দ্বিতীয় দিন, ১০ আগস্ট বিকেল ৫টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে খান আতাউর রহমান পরিচালিত ‘আবার তোরা মানুষ হ’। এরপর রাত ৮টায় দর্শকরা দেখতে পারবেন মোহাম্মদ নূরুজ্জামান নির্মিত ‘মাস্তুল’।
১১ আগস্ট উৎসবের শেষ দিনে বিকেল ৫টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে আমজাদ হোসেন পরিচালিত ‘দুই পয়সার আলতা’। আর রাত ৮টায় সমাপনী প্রদর্শনী হিসেবে দেখানো হবে আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।বিনামূল্যে আয়োজিত এই চলচ্চিত্র উৎসবের মাধ্যমে দেশের বিভিন্ন সময়ের আলোচিত ও জনপ্রিয় বাংলা চলচ্চিত্র একসঙ্গে উপভোগের সুযোগ পাবেন সিনেমাপ্রেমীরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি