ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
আজ ঢাকায় আসছেন দিল্লির মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক কূটনৈতিক ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা করতে তিন দিনের সফরে আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর। সফরকালে তিনি সরকারের শীর্ষ পর্যায়ের নেতাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন।
সফরসূচি অনুযায়ী, সার্জিও গর প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে পৃথক বৈঠক করবেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরও পরিদর্শন করবেন তিনি।
কূটনৈতিক সংশ্লিষ্টরা বলছেন, সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতির অগ্রাধিকার এবং ঢাকা-ওয়াশিংটনের সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে আলোচনা করা। সাম্প্রতিক আঞ্চলিক কূটনৈতিক তৎপরতার প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা নিতেই এই সফরে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
কূটনৈতিক সূত্রগুলোর মতে, গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রীর চীন সফর, পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফর এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কৌশলগত অবস্থান নিয়ে নতুন আগ্রহ সৃষ্টি করেছে। সেই প্রেক্ষাপটে বাংলাদেশের পররাষ্ট্রনীতি আরও গভীরভাবে জানতে চায় ওয়াশিংটন।
এছাড়া ভারতের সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্ক, বিশেষ করে নরেন্দ্র মোদি সরকারের সঙ্গে কূটনৈতিক অগ্রগতি নিয়েও আলোচনা হতে পারে। একই সঙ্গে চীন, রাশিয়া ও তুরস্কের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক কূটনৈতিক সম্পৃক্ততা সম্পর্কেও আগ্রহ দেখাতে পারে যুক্তরাষ্ট্র।
এর আগে চলতি বছরের মার্চে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং মে মাসে সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ বাংলাদেশ সফর করেন। সম্প্রতি ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বৈঠকেও উপস্থিত ছিলেন সার্জিও গর। সেখানে দুই দেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা করে।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত সার্জিও গর বর্তমানে ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পাশাপাশি দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের দায়িত্ব পালন করছেন। হোয়াইট হাউসের প্রেসিডেনশিয়াল পার্সোনেল অফিসের সাবেক পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পর তিনি এই কূটনৈতিক দায়িত্ব গ্রহণ করেন। দিল্লিকে কেন্দ্র করে বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক এগিয়ে নেওয়ার দায়িত্ব পালন করছেন তিনি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়