ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
প্রেমিকাকে আটকে ধর্ষণ-হ/ত্যা, তিনজনের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আদাবরে প্রেমিকাকে বিয়ের প্রলোভনে চার দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগে ফটোগ্রাফার নামিম আশরাফ মনি ও তার বাবা-মাসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এর বিচারক মো. মনিরুজ্জামানের আদালতে ভুক্তভোগীর বড় বোন রাজিয়া সুলতানা মামলাটি করেন।
বাদীর জবানবন্দি গ্রহণ শেষে বিচারক মো. মনিরুজ্জামান অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য গোয়েন্দা (ডিবি) পুলিশকে নির্দেশ দেন।
মামলার আসামিরা হলেন ফটোগ্রাফার নামিম আশরাফ মনি, তার বাবা আশরাফউদ্দিন এবং মা শাহনাজ বেগম।
মামলার অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগী সাদিয়া ইয়াসফিয়া (২৪) পেশায় একজন মেকআপ আর্টিস্ট ছিলেন। অন্যদিকে প্রধান আসামি নামিম আশরাফ (৩৭) ফটোগ্রাফার হিসেবে কাজ করতেন। ২০২৪ সালে একটি অনুষ্ঠানের শুটিংয়ে তাদের পরিচয় হয়। পরে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
অভিযোগে আরও বলা হয়, প্রেমের সম্পর্কের একপর্যায়ে তারা বিয়ের বিষয়ে আলোচনা করেন এবং উভয় পরিবারের সদস্যরাও বিষয়টি জানতেন। এর ধারাবাহিকতায় গত ৬ জুন সাদিয়ার বড় বোন, বড় ভাই ও পরিবারের সদস্যরা বিয়ের প্রস্তাব নিয়ে আসামিদের গেন্ডারিয়ার ঢালকানগর গলির বাসায় যান। সেখানে নামিম আশরাফের বাবা-মা বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। একই সঙ্গে তাদের ছেলের সঙ্গে সাদিয়ার বিয়ের চেষ্টা করলে হিতে বিপরীত হবে বলেও হুমকি দেন।
মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে, গত ১০ জুন রাতে নামিম সাদিয়াকে ডেকে আদাবরের শেখেরটেক ১২ নম্বর সড়কের একটি ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত তার নিজস্ব ফটো স্টুডিও-ফ্ল্যাটে নিয়ে যান। পরে তিনি সাদিয়াকে পরিবারের সদস্যদের জানাতে বাধ্য করেন যে তিনি এক বান্ধবীর বাসায় অবস্থান করছেন।
অভিযোগ অনুযায়ী, ১০ জুন থেকে ১৪ জুন পর্যন্ত সাদিয়াকে ওই ফ্ল্যাটে আটকে রেখে ধারাবাহিকভাবে ধর্ষণ করা হয় এবং ১৪ জুন তাকে হত্যা করা হয়। এরপর নিজেকে রক্ষা করতে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে প্রচার চালান নামিম। বাদীর দাবি, পুলিশের সুরতহাল প্রতিবেদনে ভুক্তভোগীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং ধর্ষণের আলামত পাওয়া গেছে।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত মামলাটি আমলে নিয়ে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা