ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
লাইসেন্স ফিরে পেয়েছে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল
নিজস্ব প্রতিবেদক:রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের বাতিল হওয়া লাইসেন্স পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সোমবার (২৭ জুলাই) মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাসপাতাল কর্তৃপক্ষের দাখিল করা আপিল এবং আপিলের অধিকতর বিবরণ পর্যালোচনার জন্য গঠিত তদন্ত কমিটিকে গত ১৫ জুলাই তিন কর্মদিবসের মধ্যে হাসপাতাল পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দেশনা অনুযায়ী কমিটি সরেজমিনে পরিদর্শন শেষে প্রতিবেদন দাখিল করে। সেই প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় তিনটি শর্তে হাসপাতালটির লাইসেন্স পুনরায় প্রদান করা হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শর্তগুলোর মধ্যে রয়েছে-দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক্স অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স-১৯৮২–এর নির্দেশনা ধারাবাহিকভাবে প্রতিপালন করা, লাইসেন্সের শর্ত অনুযায়ী ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা এবং লাইসেন্সের শর্তাবলি লঙ্ঘিত হলে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
ওই কর্মকর্তা আরও জানান, সোমবার স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী হাসপাতাল কর্তৃপক্ষকে লাইসেন্স পুনর্বহালের সিদ্ধান্ত জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- সবজিতে স্বস্তি থাকলেও চাল-চিনি-আটা-দুধের দামে চাপে ক্রেতারা