ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ট্রাস্ট ব্যাংকের অর্ধবার্ষিক মুনাফায় পতন
অর্থনীতি ডেস্ক: চলতি ২০২৬ সালের অর্ধবার্ষিক (জানুয়ারি-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ট্রাস্ট ব্যাংক পিএলসি-র সমন্বিত নিট মুনাফায় ১১.৮১ শতাংশ পতন ঘটেছে। ব্যাংকটির প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য থেকে এই চিত্র উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে ট্রাস্ট ব্যাংকের সমন্বিত নিট মুনাফা দাঁড়িয়েছে ১১৯.৩৩ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ১৩৫.৩২ কোটি টাকা। অর্ধবার্ষিক ভিত্তিতে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ১.২০ টাকা। একক ভিত্তিতে বিবেচনা করলে, ২০২৬ সালের প্রথম অর্ধবার্ধে ব্যাংকের নিট মুনাফা দাঁড়িয়েছে ১২৩.৭৮ কোটি টাকা, যা ২০২৫ সালের প্রথম ছয় মাসে ছিল ১৩৯.৬৪ কোটি টাকা।
কেবল দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ট্রাস্ট ব্যাংকের সমন্বিত নিট মুনাফা হয়েছে ৯২.৩৮ কোটি টাকা, যা আগের বছরের একই প্রান্তিকের ১০৫.৯৪ কোটি টাকার তুলনায় প্রায় ১৩ শতাংশ কম।
আর্থিক সূচকের অন্যান্য দিক পর্যালোচনা করলে দেখা যায়, ২০২৬ সালের জানুয়ারি-জুন মেয়াদে ট্রাস্ট ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি নিট পরিচালন নগদ প্রবাহ দাঁড়িয়েছে ২৩.১৩ টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ২৬.৪৩ টাকা। তবে এই সময়ে ব্যাংকটির সম্পদ মূল্য বৃদ্ধি পেয়েছে। ২০২৬ সালের জুন শেষে সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৩০.০৬ টাকা, যা গত বছরের জুনে ছিল ২৭.০৪ টাকা।
গতকাল ২৬ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ট্রাস্ট ব্যাংকের প্রতিটি শেয়ার ১৫.৭০ টাকায় লেনদেন শেষ হয়েছে, যা আগের দিনের তুলনায় ০.৬৩ শতাংশ কম।
উল্লেখ্য, ২০২৫ সালের পুরো বছরে ট্রাস্ট ব্যাংক মোট ৩৭২.৩২ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছিল। সেই মুনাফার ওপর ভিত্তি করে ব্যাংকটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৩ শতাংশ লভ্যাংশ (৮ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক) সুপারিশ করেছে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?