ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
চাকরির পেছনে না ছুটে কৃষি উদ্যোক্তা হওয়ার পরামর্শ মির্জা ফখরুলের
নিজস্ব প্রতিবেদক: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নবীন শিক্ষার্থীদের চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে চার লাখ শিক্ষিত বেকার। সবাই সরকারি চাকরি পাবেন না। তাই এগ্রো বেইজড ইন্ডাস্ট্রি, পোল্ট্রি কিংবা খামার গড়ে তুলে অন্যের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।
রোববার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আয়োজিত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, লাখো শিক্ষার্থীর মধ্য থেকে মেধার ভিত্তিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়া বড় অর্জন। তবে মনে রাখতে হবে, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ইট কৃষক ও শ্রমজীবী মানুষের কষ্টার্জিত অর্থে নির্মিত। তাই পড়াশোনা শেষে দেশের প্রতি সেই ঋণ শোধ করার দায়িত্ব শিক্ষার্থীদেরই।
তিনি জানান, দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলকে ‘এগ্রিকালচার হাব’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উদ্যোক্তা হিসেবে কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে পারবেন। একই সঙ্গে নতুন প্রযুক্তি ও গবেষণার ফল মাঠপর্যায়ে পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
বক্তব্যের একপর্যায়ে মন্ত্রী বলেন, রাজনীতি থাকবে, তবে সেই রাজনীতি হতে হবে মানুষের কল্যাণে ইতিবাচক। তাহলেই সবাই মিলে নতুন সম্ভাবনার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
অনুষ্ঠানে শেকৃবির আবাসন সংকট নিরসন এবং গবেষকদের জন্য গবেষণা তহবিল বৃদ্ধিতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. বেলাল হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. আবুল বাশার, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যানবৃন্দ এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। শিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত থাকলেও পরে তারা অনুষ্ঠান বর্জন করে স্থান ত্যাগ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ