ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
২৩তম রাষ্ট্রপতি কে? আলোচনায় বিএনপির পাঁচ নেতার নাম
ডুয়া ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের ২৩তম রাষ্ট্রপতি কে হবেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্রগুলোর তথ্য অনুযায়ী, বিএনপির শীর্ষ নেতৃত্বের কয়েকজন অভিজ্ঞ নেতা সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।
রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ার পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি এখন দেশের রাজনৈতিক অঙ্গনের অন্যতম আলোচিত ইস্যু। বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, দলটি আপাতত বাইরের কাউকে নয়, বরং জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের মধ্য থেকেই রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি বিবেচনা করছে। তবে এ বিষয়ে এখনো দলীয় ফোরামে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি।
দলীয় সূত্র অনুযায়ী, আলোচনায় থাকা চার স্থায়ী কমিটির সদস্য হলেন- মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান এবং নজরুল ইসলাম খান। এছাড়া সম্ভাব্যদের তালিকায় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নামও রয়েছে। বিভিন্ন সময় একজন সাবেক প্রধান বিচারপতির নামও আলোচনায় এসেছে।
সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য, শারীরিক সক্ষমতাসহ বিভিন্ন বিষয় বিবেচনায় সম্ভাব্য প্রার্থীদের তালিকা এখন অনেকটাই সীমিত হয়েছে। গত দুই দিনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে। দলের একটি অংশ তাকে রাষ্ট্রপতি পদে দেখতে আগ্রহী বলেও জানা গেছে।
এর আগে শুক্রবার শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। এরপর সংবিধানের বিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ এপ্রিল আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন মো. সাহাবুদ্দিন। তার সাংবিধানিক মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর সংসদ বিলুপ্তি, অন্তর্বর্তী সরকার গঠনসহ বিভিন্ন সাংবিধানিক দায়িত্ব পালন করে আসার মধ্যেই তিনি পদত্যাগ করেন।নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা অব্যাহত থাকলেও, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দলীয় ও সাংবিধানিক প্রক্রিয়া অনুসারেই নির্ধারিত হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- বিশ্বকাপের আগে দেওয়া কথা কি রাখবেন ইয়ামাল?
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- বিশ্বকাপ জিতে দেশে ফিরল স্পেন, রাজকীয় সংবর্ধনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার তারিখ পরিবর্তন
- ২০৩০ বিশ্বকাপ কোথায় হবে, কোন ৬ দেশ খেলবে সরাসরি?
- আগামীকাল ঢাবি ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা
- বেতনের সাথে আরও যেসব সুবিধা পাবেন শিক্ষকরা
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- মেসির সঙ্গে অবিচার করল আর্জেন্টিনা