ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
প্রাথমিক শিক্ষকদের বদলিতে আসছে নতুন নিয়ম
নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, প্রাথমিক শিক্ষকদের জন্য নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে। এতে বদলির বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। আগামী আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে নতুন নীতিমালাটি বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, বদলি প্রক্রিয়া স্থানীয়করণ করা হয়েছে। একই সঙ্গে আগামী দুই বছরের মধ্যে দেশের শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। সরকারের লক্ষ্য, ২০২৮ সালের শুরুতে পরিমার্জিত কারিকুলাম উপস্থাপন করা।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাবের কারণে দেশের শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু জিপিএ-৫ভিত্তিক মূল্যায়নের পরিবর্তে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে।
ববি হাজ্জাজ আরও জানান, প্রাথমিক শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল কর্মসূচির পাইলট প্রকল্প চলমান রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালে এ কর্মসূচি চালুর সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া আগামী আগস্টে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ইউনিফর্ম ও স্কুলব্যাগ বিতরণের পাইলট কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি। এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ