×

ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

মাসিক ভাতাসহ উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে হান্স সাইডেল ফাউন্ডেশন

২০২৬ জুলাই ২১ ১৯:৫৯:৩৭

মাসিক ভাতাসহ উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে হান্স সাইডেল ফাউন্ডেশন

পার্থ হক: জার্মানিতে উচ্চশিক্ষা, গবেষণা কিংবা সাংবাদিকতায় ক্যারিয়ার গড়তে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের সুযোগ ঘোষণা করেছে হান্স সাইডেল ফাউন্ডেশন। ২০২৭ সালের স্কলারশিপ কর্মসূচির আওতায় স্নাতকোত্তর শিক্ষার্থী, পিএইচডি গবেষক এবং সাংবাদিকতায় আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আবেদন গ্রহণ শুরু হবে ১৫ ডিসেম্বর ২০২৬ থেকে এবং চলবে আগামী ১৫ জানুয়ারি ২০২৭ পর্যন্ত।

এই স্কলারশিপের আওতায় স্নাতকোত্তর শিক্ষার্থীদের মাসিক সর্বোচ্চ ৯৯২ ইউরো ভাতা দেওয়া হবে। পিএইচডি গবেষকেরা মাসিক ১,৬৫০ ইউরো ভাতা পাবেন। এ ছাড়া প্রতি মাসে ৩০০ ইউরো স্টাডি অ্যালাউন্স এবং স্বাস্থ্যবিমার জন্য সর্বোচ্চ ১০২ ইউরো পর্যন্ত ভর্তুকি প্রদান করা হবে।

আবেদনের জন্য প্রার্থীদের ভালো অ্যাকাডেমিক ফলাফল, সুস্পষ্ট শিক্ষা ও ক্যারিয়ার পরিকল্পনা এবং স্বেচ্ছাসেবামূলক কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পিএইচডি আবেদনকারীদের গবেষণা-প্রস্তাব, অ্যাকাডেমিক সুপারিশপত্র এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ জমা দিতে হবে।

সাংবাদিকতায় আগ্রহী আবেদনকারীরা সংবাদ, টেলিভিশন, রেডিও বা মাল্টিমিডিয়া প্রতিবেদনের সর্বোচ্চ পাঁচটি কাজের নমুনা বা লিংক জমা দিতে পারবেন। পাশাপাশি গণমাধ্যম, জনসংযোগ, প্রতিবেদন বা নাগরিক সাংবাদিকতার সঙ্গে একাডেমিক পড়াশোনার সমন্বয় রয়েছে এমন শিক্ষার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন।

ভাষাগত যোগ্যতার ক্ষেত্রে আবেদনকারীদের জার্মান ভাষায় ন্যূনতম B2 স্তরের দক্ষতার সনদ জমা দিতে হবে। ভাষাগত যোগ্যতার প্রমাণ ছাড়া কোনো আবেদন গ্রহণ করা হবে না। একই সঙ্গে জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের প্রমাণও থাকতে হবে।

আবেদনের সঙ্গে আবেদনপত্র, শিক্ষাগত সনদ ও ট্রান্সক্রিপ্ট, বৈধ পাসপোর্ট, সিভি বা রেজুমে, পার্সোনাল স্টেটমেন্ট এবং প্রয়োজনীয় অন্যান্য সহায়ক নথি জমা দিতে হবে।

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপদ্ধতি ও অন্যান্য বিস্তারিত তথ্য সংশ্লিষ্টওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ জানুয়ারি ২০২৭।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত