ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
মাসিক ১০ হাজার টাকা ভাতায় বিইপিআরসিতে ইন্টার্নশিপের সুযোগ
নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) ইন্টার্নশিপ প্রোগ্রামের দ্বিতীয় ব্যাচের জন্য আবেদন আহ্বান করেছে। গত ১৪ জুলাই প্রকাশিত এ আহ্বান অনুযায়ী, ছয় মাস মেয়াদি ইন্টার্নশিপে নির্বাচিতদের মাসিক ১০ হাজার টাকা ভাতা দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ইন্টার্নশিপের মেয়াদ হবে ছয় মাস এবং নির্বাচিত প্রত্যেক ইন্টার্ন মাসিক ১০ হাজার টাকা ভাতা পাবেন।
আবেদনের যোগ্যতা হিসেবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং অথবা নিউক্লিয়ার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে।
এ ছাড়া জ্বালানি বা বিদ্যুৎ সংক্রান্ত গবেষণাকাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে ভূতত্ত্ব, পদার্থ, ফলিত পদার্থ, রসায়ন বা ফলিত রসায়নে স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অথবা বর্ণিত পরীক্ষায় অবর্তীর্ণ হওয়ার যোগ্যতা থাকতে হবে।
আগ্রহী প্রার্থীদের গুগল ফরম পূরণের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন গ্রহণের শেষ সময় আগামী ১৫ আগস্ট ২০২৬।
আবেদনপদ্ধতি ও অন্যান্য বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ