ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি

২০২৬ জুলাই ১৭ ২০:১৬:৫০

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি

পার্থ হক: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি (এনএসটি-NST) ফেলোশিপের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়, অনুমোদিত স্নাতকোত্তর শিক্ষাপ্রতিষ্ঠান ও ইনস্টিটিউটে ভৌতবিজ্ঞান, পরিবেশবিজ্ঞান ও প্রকৌশল, জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান এবং খাদ্য ও কৃষিবিজ্ঞানের আওতাভুক্ত বিষয়ে এমএস/এমএসসি, এমফিল ও পিএইচডি কোর্স বা গবেষণায় অধ্যয়নরত শিক্ষার্থী ও গবেষকেরা অনলাইনে আবেদন করতে পারবেন।

একজন আবেদনকারী যেকোনো একটি গ্রুপে কেবল একটি আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ সময় আগামী ১৩ আগস্ট ২০২৬, বিকেল ৪টা।

ফেলোশিপের শর্ত অনুযায়ী, আবেদনকারীকে অবশ্যই পূর্ণকালীন শিক্ষার্থী হতে হবে। এমএস/এমএসসি, এমফিল কিংবা পিএইচডি যে পর্যায়েরই হোক না কেন, খণ্ডকালীন বা সন্ধ্যাকালীন শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না। এমএস/এমএসসি পর্যায়ে ফেলোশিপ নবায়নের সুযোগ নেই এবং দ্বিতীয় মাস্টার্সে অধ্যয়নরতদের আবেদন গ্রহণযোগ্য হবে না।

চাকরিজীবীরা কেবল এমফিল ও পিএইচডি পর্যায়ের ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে ছুটির প্রমাণপত্র জমা দিতে হবে। দাপ্তরিক অনুমতি ছাড়া ভর্তি হলে আবেদন গ্রহণযোগ্য হবে না।

আবেদনপত্রের সঙ্গে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে নির্ধারিত ফরম্যাটে এ মর্মে অঙ্গীকারনামা দাখিল করতে হবে যে, আবেদনকারী অন্য কোনো সরকারি, স্বায়ত্তশাসিত বা বেসরকারি প্রতিষ্ঠান থেকে শিক্ষা বা গবেষণার জন্য কোনো ধরনের ফেলোশিপ বা অনুদান গ্রহণ করছেন না। অঙ্গীকারনামার নমুনা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদনকারীকে অবশ্যই এসএসসি ও এইচএসসি উভয় পর্যায়ে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে। অন্য বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না।

এমএস/এমএসসি পর্যায়ের আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫ (স্কেল-৫) বা প্রথম বিভাগ এবং স্নাতক পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ৩.৪ (স্কেল-৪), ৪.২৫ (স্কেল-৫) অথবা প্রথম শ্রেণি থাকতে হবে। আবেদনের শেষ তারিখে বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।

স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ের সনদে সিজিপিএ দশমিকের পর তিন সংখ্যা থাকলে আবেদনপত্রে দুই সংখ্যা উল্লেখ করতে হবে। মেডিক্যাল, ভেটেরিনারি, ইংলিশ মিডিয়াম বা অন্য যেসব ক্ষেত্রে ‘Passed/Awarded’ সনদ দেওয়া হয়, সেসব ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জিপিএ বা সিজিপিএতে রূপান্তরিত ফলাফল দাখিল করতে হবে।

এমফিল ও পিএইচডি পর্যায়ের আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪.৫ (স্কেল-৫) বা প্রথম বিভাগ এবং স্নাতক ও স্নাতকোত্তরে ন্যূনতম সিজিপিএ ৩.২ (স্কেল-৪), ৪.০ (স্কেল-৫) অথবা প্রথম শ্রেণি থাকতে হবে। এমফিলের ক্ষেত্রে বয়সসীমা অনূর্ধ্ব ৩৫ বছর এবং পিএইচডির ক্ষেত্রে অনূর্ধ্ব ৪৫ বছর।

ফেলোশিপের জন্য আবেদন শুধুমাত্র অনলাইনে করা যাবে। আবেদনসংক্রান্ত যেকোনো প্রশ্ন সংশ্লিষ্ট সাপোর্ট সাইটে পোস্ট করা যাবে অথবা সাপোর্ট নম্বর (+৮৮০ ১৭১৩-১৫৭০১২, +৮৮০ ১৭৯৬-২৪৪-৪৮০)-এ যোগাযোগ করা যাবে।

আবেদনের শেষ সময় আগামী ১৩ আগস্ট ২০২৬, বিকেল ৪টা। আবেদনপদ্ধতিসহ বিস্তারিত তথ্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়েরওয়েবসাইটে পাওয়া যাবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে টানা ঊর্ধ্বগতির পর বুধবার স্বর্ণের দাম কমেছে। তেলের দাম বাড়তে থাকায় মূল্যস্ফীতি এবং যুক্তরাষ্ট্রের সুদের হার... বিস্তারিত