ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

ইউনিসেফের সহযোগিতায় তরুণদের জন্য বিনামূল্যে দক্ষতা উন্নয়ন কোর্স

২০২৬ জুলাই ১৬ ২১:২৬:২২

ইউনিসেফের সহযোগিতায় তরুণদের জন্য বিনামূল্যে দক্ষতা উন্নয়ন কোর্স

ডুয়া ডেস্ক: বাংলাদেশের তরুণদের কর্মদক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যতের চাকরির বাজারের জন্য প্রস্তুত করতে UNICEF Bangladesh এর সহযোগিতায় পরিচালিত Passport to Earning (P2E) Bangladesh প্ল্যাটফর্মে বিনা মূল্যে বিভিন্ন দক্ষতা উন্নয়ন কোর্সে অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। দেশের অন্যতম জব ও ক্যারিয়ার প্ল্যাটফর্ম Shomvob Jobs এর মাধ্যমে শিক্ষার্থী ও তরুণরা সহজেই এসব কোর্সে যুক্ত হতে পারবেন।

কোর্সে অংশ নিতে আগ্রহীদের জন্য রেজিস্ট্রেশনের লিংক: **https://shorturl.at/Cmf7W**। আগ্রহী শিক্ষার্থীরা গুগল ফর্ম পূরণের মাধ্যমে বিনা মূল্যে কোর্সে অংশগ্রহণ করতে পারবেন।

বর্তমানে প্ল্যাটফর্মটিতে Excel Essentials for Workplace Productivity, Workplace Communication Essentials, Smart Money Skill for Life, Art of Problem Definition এবং Unleashing Cognitive Empowerment সহ বিভিন্ন ক্যারিয়ারমুখী কোর্স রয়েছে। এসব কোর্সে অফিস সফটওয়্যার ব্যবহারের দক্ষতা, কর্মক্ষেত্রে কার্যকর যোগাযোগ, আর্থিক ব্যবস্থাপনা, বিশ্লেষণধর্মী চিন্তাশক্তি এবং সমস্যা সমাধানের মতো ব্যবহারিক দক্ষতা শেখানো হয়।

বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে কেবল একাডেমিক ডিগ্রি নয়, বরং যোগাযোগ দক্ষতা, ডিজিটাল সক্ষমতা, সমস্যা সমাধানের ক্ষমতা, আর্থিক সচেতনতা এবং কর্মক্ষেত্রে ব্যবহারিক দক্ষতাও নিয়োগদাতাদের কাছে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এ বাস্তবতা বিবেচনায় P2E প্ল্যাটফর্মে আন্তর্জাতিক মানের বিভিন্ন স্বল্পমেয়াদি অনলাইন কোর্স বিনা মূল্যে সম্পন্ন করার সুযোগ দেওয়া হচ্ছে। কোর্স সফলভাবে শেষ করলে অংশগ্রহণকারীরা সনদও অর্জন করতে পারবেন।

বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতের চাকরির বাজারে প্রযুক্তিগত জ্ঞানের পাশাপাশি Soft Skills এবং Employability Skills সমান গুরুত্বপূর্ণ। চাকরির সাক্ষাৎকার, করপোরেট কর্মপরিবেশ কিংবা উদ্যোক্তা হিসেবে পথচলায় এসব দক্ষতা একজন প্রার্থীকে অন্যদের তুলনায় এগিয়ে রাখতে সহায়তা করে। তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সদ্য স্নাতক এবং চাকরিপ্রত্যাশীদের জন্য এ ধরনের কোর্স কার্যকর ক্যারিয়ার প্রস্তুতির সুযোগ তৈরি করতে পারে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে টানা ঊর্ধ্বগতির পর বুধবার স্বর্ণের দাম কমেছে। তেলের দাম বাড়তে থাকায় মূল্যস্ফীতি এবং যুক্তরাষ্ট্রের সুদের হার... বিস্তারিত