ঢাকা, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতন নিয়ে যা জানাল মাউশি
নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতন বিল জমা দেওয়ার বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে। নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আগামী ২১ জুলাইয়ের মধ্যে ইএমআইএস সিস্টেমের মাধ্যমে বিল সাবমিট করতে হবে।
সম্প্রতি মাউশির মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে প্রদান করা হচ্ছে। এ কারণে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে নিজস্ব আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ইএমআইএস সিস্টেমের এমপিও ইএফটি মডিউলে লগইন করে বিল জমা দিতে হবে।
এ ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানকে প্রত্যেক শিক্ষক ও কর্মচারীর প্রাপ্য এমপিও অর্থ বিধি অনুযায়ী নির্ধারণ করে পৃথকভাবে বিল সাবমিট করতে হবে। প্রতিষ্ঠান প্রধানের জমা দেওয়া তথ্যের ভিত্তিতেই সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীর নিজস্ব ব্যাংক হিসাব নম্বরে এমপিওর অর্থ পাঠানো হবে।
মাউশি আরও জানিয়েছে, তথ্য প্রদানে কোনো ভুল হলে বা সেই কারণে কোনো শিক্ষক-কর্মচারী বেতন না পেলে কিংবা অতিরিক্ত অর্থ পেয়ে গেলে এর সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে। কোনো কারণে অতিরিক্ত অর্থ প্রাপ্ত হলে তা ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিয়ে চালানের কপি শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, বর্তমানে শুধু আইবাস (iBAS) সিস্টেমে যাচাইকৃত বৈধ জনবলের তথ্যই বিল সাবমিট অপশনে যুক্ত হয়েছে। যাদের তথ্যে এখনও ত্রুটি রয়েছে, সেগুলো সংশোধন ও যাচাইয়ের পর পর্যায়ক্রমে বিল সাবমিটের সুযোগ দেওয়া হবে।জুলাই মাসের এমপিও বেতন সময়মতো বিতরণ নিশ্চিত করতে সব এমপিওভুক্ত স্কুল-কলেজের প্রতিষ্ঠান প্রধানকে আগামী ২১ জুলাইয়ের মধ্যে নির্ধারিত পদ্ধতিতে বিল জমা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- আজকের নামাজের সময়সূচি
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- আজ রাজধানীতে যেসব মার্কেট বন্ধ