ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
৫ হাজার পাউন্ড পর্যন্ত স্কলারশিপ দিচ্ছে ইউনিভার্সিটি অব লন্ডন, আবেদন করবেন যেভাবে
পার্থ হক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের যুক্তরাজ্যে উচ্চশিক্ষার সুযোগ আরও সহজ করতে ‘বার্কবেক ইন্টারন্যাশনাল এক্সিলেন্স স্কলারশিপ ২০২৬’ চালু করেছে বার্কবেক, ইউনিভার্সিটি অব লন্ডন। এ স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা প্রথম বছরের টিউশন ফির ওপর ১ হাজার থেকে ৫ হাজার পাউন্ড পর্যন্ত ছাড় পাবেন। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়টি সীমিতসংখ্যক স্কলারশিপ দেবে।
বিশ্ববিদ্যালয়টির ঘোষণা অনুযায়ী, আবেদনকারীদের অবশ্যই আন্তর্জাতিক বা ‘ওভারসিজ’ ফি-প্রদানকারী শিক্ষার্থী হতে হবে। পাশাপাশি ২০২৬ সালের শরৎকালীন সেশনের কোনো পূর্ণকালীন কোর্সে নিঃশর্ত (Unconditional) অফার পেতে হবে। যাঁরা প্রথমবারের মতো বার্কবেকে ভর্তি হবেন, তাঁরাই মূলত এ বৃত্তির জন্য বিবেচিত হবেন।
তবে এটি কোনো ফুল-ফান্ডেড স্কলারশিপ নয়। এ বৃত্তির মাধ্যমে শুধু টিউশন ফির একটি অংশ কমানো হবে। জীবনযাত্রার ব্যয়, বিমান টিকিট কিংবা ভিসা-সংক্রান্ত খরচ এ স্কলারশিপের আওতায় বহন করা হবে না।
১৮৩৬ সালে শিক্ষা কার্যক্রম শুরু করে ইউনিভার্সিটি অব লন্ডন। যুক্তরাজ্যের অন্যতম প্রাচীন এই পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়টি ১৭টি স্বায়ত্তশাসিত কলেজ এবং একাধিক কেন্দ্রীয় ইনস্টিটিউট নিয়ে গঠিত। দূরশিক্ষণ ব্যবস্থার মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের ইউনিভার্সিটি অব লন্ডনের ডিগ্রি অর্জনের সুযোগ পান।
যাঁরা তুলনামূলক কম খরচে যুক্তরাজ্যে উচ্চশিক্ষা নিতে চান, তাঁদের জন্য এ বৃত্তি একটি আকর্ষণীয় সুযোগ হিসেবে বিবেচিত হতে পারে। বৃত্তির অর্থ সরাসরি নগদ হিসেবে দেওয়া হবে না; বরং ভর্তি হওয়ার সময় টিউশন ফি থেকে নির্ধারিত পরিমাণ অর্থ কমিয়ে দেওয়া হবে। শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতা, সম্ভাবনা এবং সামগ্রিক আবেদনপত্র মূল্যায়নের ভিত্তিতে বৃত্তি প্রদান করা হবে।
এ ছাড়া বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রচারণামূলক ও শিক্ষার্থী-সম্পৃক্ত কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ থাকতে পারে। একই সঙ্গে অবশিষ্ট টিউশন ফি এবং লন্ডনে বসবাসের ব্যয় নিজস্ব তহবিল থেকে বহনের স্পষ্ট পরিকল্পনা বা আর্থিক সক্ষমতার প্রমাণ দেখাতে হবে। কারণ, এ স্কলারশিপটি সেলফ-ফান্ডেড শিক্ষার্থীদের জন্য প্রণীত।
আবেদনের সময়সীমা
২০২৬ সালের এ স্কলারশিপের জন্য ধাপে ধাপে আবেদন গ্রহণ করা হচ্ছে। বর্তমান ধাপের আবেদনের শেষ সময় ১৯ জুলাই ২০২৬। এরপর চূড়ান্ত আবেদনের সুযোগ থাকবে আগামী ১৬ আগস্ট ২০২৬ পর্যন্ত।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বার্কবেক এই বৃত্তি প্রদান, পরিবর্তন বা প্রত্যাহারের একক অধিকার সংরক্ষণ করে। এটি শুধু প্রথমবারের মতো ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। সরকারি বা বেসরকারি অন্য কোনো বৃত্তিপ্রাপ্ত কিংবা বর্তমান শিক্ষার্থীরা এ সুবিধার আওতায় থাকবেন না। শর্ট কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরাও এ বৃত্তি পাবেন না। এছাড়া স্কলার হিসেবে প্রচারণামূলক কার্যক্রমে অংশগ্রহণ এবং ২০২৬ সালের ৬ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি নিশ্চিত করতে ব্যর্থ হলে বৃত্তি বাতিল হয়ে যাবে। একজন শিক্ষার্থী কেবল একটি বৃত্তি পাবেন। তবে একাধিক স্কিমের জন্য যোগ্য হলে সর্বোচ্চ মূল্যের বৃত্তিটিই প্রদান করা হবে।
বিস্তারিত জানতেক্লিক করুন এখানে
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)