ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
ভাঙ্গায় প্রধানমন্ত্রীকে হাজারো মানুষের উষ্ণ অভ্যর্থনা
নিজস্ব প্রতিবেদক: বরিশাল সফরে যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে বিএনপির নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক সমাগম ঘটে। সকাল থেকেই সড়কের দুই পাশে অবস্থান নেন হাজারো মানুষ।
সোমবার সকাল ৬টা থেকে ভাঙ্গা গোলচত্বর ও বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় অপেক্ষা করতে থাকেন উপস্থিত জনতা। সকাল ৭টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীর গাড়িবহর গোলচত্বরে পৌঁছালে তারা হাত নেড়ে শুভেচ্ছা জানান। জবাবে গাড়ি থেকেই হাত নেড়ে অভিবাদনের উত্তর দেন তারেক রহমান। সফরকে কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।
উপস্থিত কয়েকজন নেতাকর্মী ও বাসিন্দা ভাঙ্গায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ প্রবেশপথ ভাঙ্গা ইন্টারচেঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনা কমাতে সড়কটি ছয় লেনে উন্নীত করার দাবি জানান। ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এ পথ দিয়ে এটিই প্রথম বরিশাল সফর এবং সফর সফল করতে বিপুলসংখ্যক মানুষ সমবেত হয়েছেন।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অভ্যর্থনা প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরকে ঘিরে স্থানীয়দের আগ্রহ ও প্রত্যাশার প্রতিফলন ঘটিয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন