ঢাকা, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩

আগামীকাল বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী

২০২৬ জুলাই ১২ ২২:৩৪:৫১

আগামীকাল বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: একদিনের সফরে সোমবার বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম বরিশাল সফর, যেখানে তিনি বৃক্ষরোপণসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন রোববার রাতে জানান, তারেক রহমান সকালে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হবেন এবং দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন। নির্ধারিত সূচি অনুযায়ী, তিনি গৌরনদীর বাটাজোর ইউনিয়নের নবখননকৃত সরিকল-বাটাজোর এলাকায় বৃক্ষরোপণ করবেন। পরে জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি প্রাঙ্গণ ও সংলগ্ন সাগরনদীর তীরেও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।

এ ছাড়া বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বরিশাল সফর পরিবেশ সংরক্ষণ ও রাজনৈতিক কর্মসূচি উভয় দিক থেকেই তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১১ জুলাই)

আজকের বাজারে স্বর্ণের দাম (১১ জুলাই)

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশে ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন... বিস্তারিত