ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
আইইএলটিএস ছাড়া হার্ভার্ডে আবেদনের সুযোগ, জানুন বিস্তারিত
পার্থ হক
রিপোর্টার
পার্থ হক: যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিজনেস স্কুলের শিক্ষকদের উদ্যোগে পরিচালিত ‘অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম ২০২৬’-এ অংশগ্রহণের জন্য আবেদন গ্রহণ চলছে। আট সপ্তাহব্যাপী অনলাইন নেতৃত্ব উন্নয়ন কর্মসূচিতে নির্বাচিত অংশগ্রহণকারীরা সম্পূর্ণ অর্থায়নের সুবিধা পাবেন। এ কর্মসূচিতে আবেদনের জন্য আইইএলটিএস স্কোর বাধ্যতামূলক নয়।
‘দ্য অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম ২০২৬’ হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপকদের পরিচালিত একটি আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়ন উদ্যোগ। বিশ্বজুড়ে সুবিধাবঞ্চিত তরুণদের নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধি এবং নিজ নিজ সম্প্রদায়ে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম করে তোলার লক্ষ্য নিয়ে ২০১৭ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এ কর্মসূচির যাত্রা শুরু হয়।
তিনটি মডিউল নিয়ে সাজানো এ কর্মসূচি সম্পূর্ণ অনলাইনে আট সপ্তাহব্যাপী পরিচালিত হবে। বিদেশি শিক্ষার্থীদের জন্য এটি সম্পূর্ণ অর্থায়িত। এর অন্যতম বিশেষ দিক হলো, আইইএলটিএস ছাড়াই আগ্রহী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ফলে ঘরে বসেই আন্তর্জাতিক মানের শিক্ষা ও নেতৃত্ব উন্নয়ন কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ মিলবে।
বর্তমানে ‘অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম’ নামে পরিচিত এই উদ্যোগটি আগে ‘ক্রসরোডস ইমার্জিং লিডারস’ প্রোগ্রাম নামে পরিচিত ছিল। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের সামাজিক ও অর্থনৈতিকভাবে প্রতিকূল পরিবেশে বেড়ে ওঠা শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ সময় আগামী ১০ জুলাই ২০২৬।
আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য এ কর্মসূচি উন্মুক্ত। আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৯ বছরের মধ্যে হতে হবে। বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত কিংবা এসব পর্যায় সম্পন্ন করেছেন এমন শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি আবেদনকারীকে পরিবারের প্রথম বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থী হতে হবে।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিশ্বের বিভিন্ন দেশের অ্যাস্পায়ার শিক্ষার্থীদের সঙ্গে নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ পাবেন। এছাড়া উচ্চশিক্ষার জন্য আর্থিক অনুদান, বিশ্বমানের একাডেমিক ও ক্যারিয়ার উন্নয়ন কোর্স, হার্ভার্ডসহ বিশ্বের বিভিন্ন শীর্ষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্লাস, আইডিয়া বাস্তবায়নে অর্থায়ন এবং ব্যবহারিক দক্ষতা উন্নয়নবিষয়ক কর্মশালায় অংশ নেওয়ার সুযোগ থাকবে।
আবেদনের জন্য প্রার্থীদের আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী হতে হবে। বয়স ১৮ থেকে ২৯ বছরের মধ্যে থাকতে হবে এবং উচ্চমাধ্যমিক পর্যায়ের ইংরেজি ভাষাজ্ঞান থাকতে হবে। পাশাপাশি আবেদনকারীকে পরিবারের প্রথম বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থী হতে হবে।
আবেদনের প্রক্রিয়া ও অনলাইনে আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারিতওয়েবসাইটে পাওয়া যাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত